এক্সপ্লোর

Pashcim Burdwan: নাটকীয়ভাবে তৃণমূলযোগ বিজেপি নেতার, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই দলবদল

BJP Candidate Joins TMC: যদিও বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে বিজেপি প্রার্থীকে।  

কৌশিক গাঁতাইত,পশ্চিম বর্ধমান: আসানসোলে নাটকীয়ভাবে বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে। আসানসোল পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছিল পিন্টু মুখোপাধ্যায়কে। কিন্তু তিনি গতকাল মনোনয়নপত্র জমা না দিয়ে সোজা চলে যান মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। সেখানেই তৃণমূলে যোগ দেন তিনি।  

পরে পিন্টু মুখোপাধ্যায় জানান, উন্নয়নের কাজে শরিক হতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।  যদিও বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে বিজেপি প্রার্থীকে।  গতকালই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফলে ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী রইল না।  

অন্যদিকে, বীরভূমেও  (Birbhum) বিজেপি (BJP)তে ফের ভাঙন। এবার তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। পরপর দুই নেতার দলত্যাগে অস্বস্তিতে পদ্ম শিবির। উন্নয়নে সামিল হতেই এমন সিদ্ধান্ত, দাবি দলত্যাগী নেতার। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া ব্রিগেড।

২০২১-এর শেষের দিকে বিজেপি ছেড়েছিলেন বীরভূম জেলার সাধারণ সম্পাদক শুভ্রাংশু চৌধুরী। আর নতুন বছর শুরু হতে না হতেই, ফের ভাঙন ধরল পদ্ম শিবিরে।এবার তৃণমূলে যোগ দিলেন বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। রবিবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে শিবির বদলালেন তিনি।

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায় বলেছেন, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের জন্য তাঁর এই সিদ্ধান্ত। এই লক্ষ্যেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

বিজেপিতে নতুন কমিটি গঠিত হওয়ার পর গত ২৬শে ডিসেম্বর, সরব হন অতনু। ক্ষোভ উগরে দেন নিজের ফেসবুক পোস্টে। এরপর থেকেই শুরু হয় জল্পনা। জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয় তৃণমূলে যোগ দিচ্ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা।সেই জল্পনা সত্যি করে এদিন দল বদলালেন তিনি। আর এই প্রসঙ্গেই বিজেপির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল।                              

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget