এক্সপ্লোর

Durgapur: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুর, বাস ভাঙচুর, রাস্তা অবরোধ

Durgapur: রাস্তা অবরোধ উত্তেজিত জনতার। সোমবার সকালে আসানসোলগামী ভলভো বাস ভুল লেন ধরে যাচ্ছিল। সেই সময় হঠাৎই সতেরো বছরের এক কিশোর রাস্তা পারাপার করতে গেলে তাকে ধাক্কা মারে ভলভো বাসটি। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, দূর্গাপুরঃ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুর। ভাঙচুর করা হল গাড়ি। রাস্তা অবরোধ উত্তেজিত জনতার। সোমবার সকালে আসানসোলগামী ভলভো বাস ভুল লেন ধরে যাচ্ছিল। সেই সময় হঠাৎই সতেরো বছরের এক কিশোর রাস্তা পারাপার করতে গেলে তাকে ধাক্কা মারে ভলভো বাসটি।  এরপরই উত্তপ্ত হয়ে ওঠে মুচিপাড়া চত্বর, ভাঙচুর করা হয় বাসটি। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, রাস্তা অবরোধ করে রেখে দেয় স্থানীয় জনতা।

এদিকে গতকাল চতুর্থীর রাতে ইএম বাইপাসে ক্যাপ্টেন ভেড়ির কাছে ভয়াবহ দুর্ঘটনা। রাত সোয়া ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় বাইকের চাকা পিছলে যায়। দ্রুত গতির বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে যান যুগল। 

যুবকের মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টোদিকের রাস্তায় গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছরের যুবকের। তরুণীর অবস্থাও আশঙ্কাজনক। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতি ইন্দ্রজিৎ দে ও শুভ্রা নাথ দে বাঁশদ্রোণীর গড়িয়া নাথ পাড়ার বাসিন্দা। গতকাল সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, যুগলের মাথায় হেলমেট ছিল না, বাইকের গতি ছিল ঘণ্টায় দেড়শো কিলোমিটারের বেশি। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

এর আগে, নিক্কো পার্কের কাছে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হন চালক ও এক তরুণী-সহ পাঁচজন। পুলিশ সূত্রে খবর, চিংড়িঘাটা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল গাড়িটি। নিক্কো পার্কের কাছে মেট্রোর পিলারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। চালক-সহ পাঁচজনকে উদ্ধার করে সল্টলেকের বেসরকারি হাসপাতালে নিয়ে যান ট্রাফিক পুলিশ কর্মীরা। চালকের অবস্থা আশঙ্কাজনক। গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

তার আগে, রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি হন এক বাইক আরোহী।  দুর্ঘটনা ঘটে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। ডাকঘরের কাছে চন্দননগরে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে রাস্তায় পড়ে যান হেলমেটহীন বাইক চালক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget