এক্সপ্লোর

West Burdwan: ভিন রাজ্যে ডাকাতি করে এরাজ্যে 'আশ্রয়', দুর্গাপুর থেকে পাকড়াও দুই

Dacoity News: চাদর ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রথমে ঘর ভাড়া। তারপরেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি (Dacoity News) করে এরাজ্যে গা ঢাকা। লক্ষাধিক টাকার গয়না এবং নগদ টাকা লুঠের অভিযোগ। দুই রাজ্যের পুলিশের তৎপরতায় অবশেষে জালে দুই দুষ্কৃতী। 

ডাকাতি করে এরাজ্যে গা ঢাকা: চাদর ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রথমে ঘর ভাড়া। তারপরেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি। লকার ভেঙে ১ কোটি ৫০লক্ষ টাকার সোনা আর ২৭ লক্ষ টাকা নগদ লুঠ। অন্ধ্রপ্রদেশের কাকিনারা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই দুই দুষ্কৃতী অক্ষয় আম্বুরে ও হরিশ মিলিন্দ গায়কোয়াড মহারাষ্ট্রের বুলধানা এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে জানতে ওই এলাকায় তারা নেই। শুরু হয় মোবাইল লোকেশন ট্র্যাক। তাতেই জানা যায় দুই দুষ্কৃতির রয়েছে দুর্গাপুর থানার মেনগেট এলাকায়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol–Durgapur Police Commissionerate) সঙ্গে যোগাযোগ করে অন্ধ্রপ্রদেশের কাকিনারা থানার পুলিশ। এরপরই তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ।

তদন্তে উঠে আসে, গত কয়েক সপ্তাহ ধরে ওই দুই দুষ্কৃতী ট্রাকের চালক ও খালাসির কাজ করছিল। দুর্গাপুর ইস্পাত কারখানাতেও ওই গাড়িতে করে কারখানার সামগ্রীও পৌঁছে দেওয়ার কাজ করে তারা। সোমবার বিকেলে মেন গেট এলাকা থেকেই গ্রেফতার হয় অক্ষয় আম্বুরে ও হরিশ মিলিন্দ গায়কোয়াড। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও। অন্ধ্রপ্রদেশের কাকিনারা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুর্গাপুর থানার পুলিশ। বুধবার ধৃতদের ট্রানজিট রিমান্ডের আবেদন করে তোলা হয় মহকুমা আদালতে। অন্ধ্রপ্রদেশ পুলিশ পৌঁছয় দুর্গাপুরে। অন্ধ্রপ্রদেশ পুলিশ সূত্রে খবর, সাত জনের দুষ্কৃতী দল ওই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে ডাকাতি করে। তারপরেই পশ্চিম বর্ধমানে আশ্রয় নেয়। ট্রানজিট রিমান্ডে নিয়ে তদন্তের গতি আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।

চলতি মাসেই মালদায় হবিবপুর সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রেখে, খুনের হুমকি দিয়ে সোনার দোকানের শাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা। তারপর বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ী দাবি করেন, কয়েক লক্ষ টাকার সোনা-রুপো খোয়া গিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Purulia News: আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ, ক্লোজ করা হল অভিযুক্ত OC-কে

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget