এক্সপ্লোর

Blast in Kulti : বিকট আওয়াজে ঘুম ছুটল এলাকাবাসীর, কুলটিতে বিস্ফোরণে উড়ে গেল রান্নাঘরের ছাউনি

Paschim Burdwan News : বাড়ির নানা জায়গায় ফাটল ধরেছে। কী ধরনের বিস্ফোরণ খতিয়ে দেখছে কুলটি থানার পুলিশ।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের (Paschim Burdwan) কুলটির সাকতোড়িয়ায় বাড়িতে বিস্ফোরণ। উড়ে যায় রান্নাঘরের অ্যাসবেস্টসের ছাউনি। বাড়ির মালিক ও তাঁর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police)। যদিও বাড়ি মালিকের স্ত্রীর দাবি, পারিবারিক বিবাদের জেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতকাল রাত সোয়া ২ টো নাগাদ বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙে এলাকাবাসীর। দেখা যায়, ঘাসি পরিবারের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির নানা জায়গায় ফাটল ধরেছে। কী ধরনের বিস্ফোরণ খতিয়ে দেখছে কুলটি থানার পুলিশ (Kulti Police Station)। 

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের বিস্ফোরণ

মুর্শিদাবাদের বহরমপুরের পাকুড়িয়ার পর এবার পশ্চিম বর্ধমানের কুলটির সাঁকতোড়িয়া। ফের ঘটল বিস্ফোরণ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023 )  আগে এই ঘটনায় এলাকায় আতঙ্ক। যাতে উড়ে গিযেছে রান্নাঘরের অ্যাসবেস্টস ও টিনের চাল । বড় ফাটল ধরেছে দেওয়ালে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নাঘরের জিনিসপত্র। শনিবার রাত সোয়া ২টো নাগাদ এই ঘটনা ঘটেছে আসানসোল পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের সাঁকতোড়িয়ায়। গৃহকর্তার দাবি, পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁরা। তীব্র শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখেন, উড়ে গিয়েছে রান্নাঘরের চাল। ফাটল ধরেছে দেওয়ালে। শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। 

বিস্ফোরণের খবর পেয়ে আসে সাঁকতোড়িয়া ফাঁড়ি ও কুলটি থানার পুলিশ। ঘিরে দেওয়া হয় এলাকা। গৃহকর্ত্রীর অভিযোগ করেছেন, পারিবারিক বিবাদের জেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনায় হতাহতের খবর নেই। তদন্তকারীদের অনুমাণ, ঘরের ভিতরেই বিস্ফোরক রাখা ছিল। তা কী ধরনের বিস্ফোরক খতিয়ে দেখা হচ্ছে। 

পূর্ব বর্ধমানে বোমা উদ্ধার

অন্যদিকে, পূর্ব বর্ধমানের মেমারির কাশীপুরে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে ২টি তাজা বোমা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিছুটা দূরে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার খেলার সময়, শিশুদের নজরে আসে নাইলনের ব্যাগে কিছু রাখা আছে। পরে দেখা যায় সেগুলি বোমা। মেমারি থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। শনিবার সকালে দুর্গাপুর থেকে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ।                              

আরও পড়ুন- অ্যাকাউন্টে কয়েক কোটি! শিক্ষা দফতরের ৭-৮ সরকারি আধিকারিকের খোঁজ পেল CBI

সেরা শিরোনাম

Blood Bank Scam: ৩৫টি রক্তদান শিবির থেকে প্রায় ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহ, নেই পৃথকীকরণের উপযুক্ত পরিকাঠামো, বেসরকারি ব্লাড ব্যাঙ্ক লাইফ কেয়ারের এন্টালির শাখায় ফের হানা স্বাস্থ্য দফতরের
৩৫টি রক্তদান শিবির থেকে প্রায় ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহ, নেই পৃথকীকরণের উপযুক্ত পরিকাঠামো, বেসরকারি ব্লাড ব্যাঙ্ক লাইফ কেয়ারের এন্টালির শাখায় ফের হানা স্বাস্থ্য দফতরের
Kolkata Metro: ব্যারাকপুর মেট্রো করিডরের পিঙ্ক লাইনে ছাড়পত্র কলকাতা পুরসভার, অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর
ব্যারাকপুর মেট্রো করিডরের পিঙ্ক লাইনে ছাড়পত্র কলকাতা পুরসভার, অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর
Ritabrata Banerjee: 'মিথ্যে কথা বলবেন না... আগে আমডাঙায় যান', কাশেম সিদ্দিকির অভিযোগের পাল্টা কী বললেন ঋতব্রত ?
'মিথ্যে কথা বলবেন না... আগে আমডাঙায় যান', কাশেম সিদ্দিকির অভিযোগের পাল্টা কী বললেন ঋতব্রত ?
National Award For Teacher: সরকারি স্কুলেই প্রযুক্তির বিপ্লব, অভিনব ভাবনার জন্য ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী
সরকারি স্কুলেই প্রযুক্তির বিপ্লব, অভিনব ভাবনার জন্য ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ পাচ্ছেন বর্ধমানের পলাশ চৌধুরী

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget