এক্সপ্লোর

West Burdwan: সংস্কার হওয়া রাস্তার জন্য ফের বরাদ্দ! স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের অন্দরে

West Bengal: মঙ্গলবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি ও সংস্কারের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: খানাখন্দে ভরা নয়, ভাল ঢালাই রাস্তা। অথচ, পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে পলাশবন এফ পি স্কুল থেকে রঙ্কিনী মন্দির পর্যন্ত রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৩১ লক্ষ টাকা। এমনই অভিযোগে, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পশ্চিম বর্ধমানের (West Burdwan) রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় থেকে অন্ডাল পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি লক্ষ্মী টুডু।

 সংস্কার হওয়া রাস্তার জন্য ফের বরাদ্দ: মঙ্গলবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি ও সংস্কারের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্য়ে রয়েছে, পশ্চিম বর্ধমানের প্রায় ১০০টি রাস্তা। দুর্গাপুরের মদনপুর পঞ্চায়েতের পলাশবন এফ পি স্কুল থেকে টপলাইন গেট পর্যন্ত রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ২২ লক্ষ ৮৮ হাজার টাকা। অন্যদিকে, পলাশবন এফ পি স্কুল থেকে রঙ্কিনী মন্দির পর্যন্ত রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৩১ লক্ষ ৬ হাজার টাকা। এদিকে, ফলকে দেখা যাচ্ছে, ২০১৭ সালের এপ্রিলে টপলাইন থেকে পলাশবন গ্রাম পর্যন্ত রাস্তার উদ্বোধন করেছিলেন মন্ত্রী মলয় ঘটক। ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় থেকে অন্ডাল পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি লক্ষ্মী টুডু।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে চেয়ারম্যান তথা রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, “বড় ভুল হয়েছে। আধিকারিকের ভুলের খেসারত দিতে হয়। কালিমালিপ্ত করার জন্য। খোঁজ নেব চেষ্টা করব অন্য রাস্তায় সেটা দেওয়া হোক। মুখ্যমন্ত্রী এত কিছু করছেন।’’ ঘটনায় তৃণমূলকে বিঁধতে দেরি করেনি বিজেপি। দুর্গাপুরের মহকুমা শাসক জানিয়েছেন, কী হয়েছে বিষয়টি জানা নেই। বিডিওর কাছ থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চলতি সপ্তাহে  সিঙ্গুর থেকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি ও সংস্কারের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি ও সংস্কারের এই প্রকল্পে। মোট খরচ হবে ৩ হাজার ৬৮৫ কোটি টাকা। যার পুরোটাই দেবে রাজ্য সরকার। এদিন তা উল্লেখ করতে গিয়ে গ্রামীন রাস্তা নিয়ে বিগত বাম সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা যখন ২০১১ সালে মা-মাটি-মানুষ ক্ষমতায় আসে, আমরা দেখি সারা বাংলায় মাত্র ৩০ হাজার কিমি রাস্তা আছে। আর সব রাস্তা ঢেউ খেলানো। আমরা আসার পর ১ লক্ষ কিমি রাস্তা তৈরি করেছি।’’

আরও পড়ুন: Howrah News: নিখোঁজ গৃহবধুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডোমজুড়ে, তদন্তে পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজই এসআইআয়ের চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে দেখা যাবে দুপুরেই, সার্চ করতে হবে এপিক নম্বর দিয়ে
আজই এসআইআয়ের চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে দেখা যাবে দুপুরেই, সার্চ করতে হবে এপিক নম্বর দিয়ে
Bengal SIR Final List : SIR-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু ! কত নাম বাদ কোথা থেকে ? বড় আপডেট
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু ! কত নাম বাদ কোথা থেকে ? বড় আপডেট
West Bengal SIR Final List: বাঁকুড়ায় প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকা, বাদ যাচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম!
বাঁকুড়ায় প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকা, বাদ যাচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম!
Voters List: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, গন্ডগোল এড়াতে আঁটোসাঁটো নিরাপত্তা, পুলিশের স্পেশাল টিম, রুট মার্চে কেন্দ্রীয় বাহিনী
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, গন্ডগোল এড়াতে আঁটোসাঁটো নিরাপত্তা, পুলিশের স্পেশাল টিম, রুট মার্চে কেন্দ্রীয় বাহিনী

ভিডিও

Jukti Takko (পর্ব ২) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda LIVE
Jukti Takko (পর্ব ১) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda
আইডিয়াজ অফ ইন্ডিয়া ২০২৬ : মুম্বইয়ে শুরু হল আইডিয়াজ অব ইন্ডিয়া, স্বাগত ভাষণ চিফ এডিটর অতিদেব সরকারের
IND vs ZIM। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে আজ ভারতীয় দলে বড় চমক? কারা পাচ্ছেন সুযোগ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( ২৫.২.২৬) পর্ব ২:

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
Crorepati Formula : মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
Royal Enfield Classic 350 : ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
Galaxy S25 Plus : স্যামসাংয়ের বড় চমক ! নতুন ফোন আসতেই এক ধাক্কায় ২৫,০০০ টাকা সস্তা হল Galaxy S25 Plus
স্যামসাংয়ের বড় চমক ! নতুন ফোন আসতেই এক ধাক্কায় ২৫,০০০ টাকা সস্তা হল Galaxy S25 Plus
Ola Electric Share Price : ওলা ইলেকট্রিকের স্টকে ভরাডুবি, ১৫৭ টাকা থেকে ২৫ টাকায় শেয়ার, ৫৭,০০০ কোটি টাকা লোকসান
ওলা ইলেকট্রিকের স্টকে ভরাডুবি, ১৫৭ টাকা থেকে ২৫ টাকায় শেয়ার, ৫৭,০০০ কোটি টাকা লোকসান
Bank Holiday March : মার্চের শুরুতেই টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ ! জেনে নিন সারা মাসে কতদিন ছুটি শাখায় 
মার্চের শুরুতেই টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ ! জেনে নিন সারা মাসে কতদিন ছুটি শাখায় 
Arvind Kejriwal: 'আবগারি দুর্নীতি' মামলা থেকে মুক্তি পেলেন কেজরিওয়াল, আদালত থেকে বেরিয়ে ভেঙে পড়লেন কান্নায়
'আবগারি দুর্নীতি' মামলা থেকে মুক্তি পেলেন কেজরিওয়াল, আদালত থেকে বেরিয়ে ভেঙে পড়লেন কান্নায়
Gold-Silver Price Today: ফের সামান্য চড়ল দাম, বাধা কাটিয়ে এবার কি তবে আবার ডানা মেলবে সোনা?
ফের সামান্য চড়ল দাম, বাধা কাটিয়ে এবার কি তবে আবার ডানা মেলবে সোনা?
Embed widget