এক্সপ্লোর

Durgapur News: চুরির টাকা নিয়ে বচসা, 'সঙ্গীকে খুন করে ফেলা হয় জঙ্গলে', গ্রেফতার ৩

Durgapur Murder Case: চুরির টাকা ভাগ নিয়ে সঙ্গীদের সঙ্গে বচসা এবং তারপরেই শ্বাসরোধ করে খুন করা হয় বলেও পুলিশের প্রাথমিক অনুমান।

 মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: চুরির টাকা ভাগ নিয়ে সঙ্গীদের সঙ্গে বচসা এবং তারপরেই খুন (Murder Case)। ঘটনায় ৩ জনকে গ্রেফতার  করা হয়েছে। গতকাল জঙ্গল থেকে নিখোঁজ যুবক রাহুল পাশওয়ানের দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের।  পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের শুক্রবার তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Court)।

 বৃহস্পতিবার সাত সকালে দুর্গাপুরের সি-জোন এলাকার জঙ্গলে ক্ষতবিক্ষত অবস্থায় দুর্গাপুরের তালতলা এলাকার যুবক বছর ২১ এর যুবক রাহুল পাশওয়ানের দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, খুন করে রাহুলকে জঙ্গলে ফেলে দেওয়া হয়। তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ, তদন্তের ভিত্তিতে, দুর্গাপুর থানা এলাকার তালতলা এলাকা থেকেই রাহুলের তিন সঙ্গী কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাশওয়ান নামের তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরও জানা যায়, একাধিকবার রাহুল পাশওয়ানের নামে চুরির অভিযোগ দায়ের হয়েছে। রাহুল পাশোয়ানের সঙ্গে তার তিন সঙ্গী কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ  পাশওয়ান এলাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল অভিযোগ। সেই অপরাধমূলক কাজ নিয়েই জঙ্গলে বচসা তৈরি হয় তার সঙ্গীদের সঙ্গে রাহুলের। তারপরেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলেও পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন, শুভেন্দুর সভায় মৃত্যুর জের, সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের

চলতি মাসে আরও একটি ঘটনা ঘটে বর্ধমানে। তবে এই ঘটনাটিও চুরির হলেও দুর্গাপুরের মতো খুনের ঘটনা ঘটেনি। বরং এখানে চুরির ঘটনায় সাফল্য রাজ্য পুলিশের। চুরি যাওয়া বিপুল পরিমাণ নগদ ও সোনার গয়না উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। উদ্ধার নগদের পরিমাণ ৯ লক্ষ ৫২ হাজার টাকা। সঙ্গে ৫২ গ্রাম সোনার গয়নাও পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, হুগলির ত্রিবেণীর বাসুদেবপুরের বাসিন্দা, পেশায় চিকিৎসক সন্দীপ কুমার দাস বর্তমানে কর্মসূত্রে বর্ধমানের ২৭ নং ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় থাকেন। গত ৯ অক্টোবর বাবুরবাগের সেই বাড়িতে কেউ ছিল না। অভিযোগ, সেই সুযোগেই প্রায় ৩০ লক্ষ টাকা ও ১৭ ভরি সোনার গহনা চুরি যায়। চিকিৎসক সন্দীপ কুমার দাস বর্ধমান থানায় অভিযোগও করেন। এর পরই তদন্তে নামে পুলিশ। মোবাইল টাওয়ারের লোকেশন ধরে বোলপুরের গয়েশপুর ক্যানাল পার এলাকা থেকে মীর বাদশা ওরফে বিকি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পরে পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর একাধিক এলাকা থেকে প্রায় ৯ লক্ষ ৫২ হাজার ৩৫০ টাকা ও প্রায় ৫২ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হওয়া সোনার গয়না ও টাকা আদালতের নির্দেশক্রমে সন্দীপ কুমার দাসের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি ট্র্যাফিক ২ রাকেশ কুমার চৌধুরী।

সেরা শিরোনাম

Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget