এক্সপ্লোর

West Burdwan News: রেলের জমিতে অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ, ভেঙে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ

West Burdwan News: বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি। আসানসোলের (Asansol) ডুরান্ড কলোনিতে (Durand Colony) রেলের জমিতে বাড়ি ভাঙা নিয়ে বাধল বিতর্ক।

কৌশিক গাঁতাইত, আসানসোল: রেলের (Rail) জমিতে অনুমোদনহীন স্কুল (School) চালানোর অভিযোগ। বুলডোজার এনে আসানসোলে (Asansol) বাড়ি গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়ি ভাঙা হয় সেখানে চলছিল স্কুল। যদিও রেলের দাবি, স্কুল নয় ভাঙা হয় কোয়ার্টার। প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)।

পে লোডার এনে স্কুলবাড়ি গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ: বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি। আসানসোলের (Asansol) ডুরান্ড কলোনিতে (Durand Colony) রেলের জমিতে বাড়ি ভাঙা নিয়ে বাধল বিতর্ক। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়ি ভাঙা হয়, সেখানে ৪০ বছর ধরে চলছিল একটি স্কুল। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন পড়ুয়া পড়াশোনা করত। স্কুল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে পথে নামে তৃণমূল। প্রতিবাদে আসানসোলে ডিআরএম অফিসের (Asansol DRM Office) সামনে চলে বিক্ষোভ।

রেলের জমিতে নির্মাণ ভাঙা নিয়ে বিতর্ক: আসানসোল উত্তর (১) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, “ছোট ছোট বাচ্চাদের উপর বুলডোজার চালানো হল। মানে বাচ্চাদের উপর আক্রমণ করতে মোদি ছাড়ছে না। আরও যেসব স্কুল যাতে ফের চালু করা যায় তাতে ডিআরএমকে করতে হবে।’’ অনুমোদন ছাড়া চালানোর অভিযোগে, ইতিমধ্যে আসানসোলে তিনটি স্কুল বন্ধের নোটিস দিয়েছে রেল। এই প্রেক্ষাপটে রেলের জমিতে নির্মাণ ভাঙা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেল। রেল সূত্রে জানা গেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাঙা হয় নির্মাণ। স্কুল নয়, ভাঙা হয় কোয়ার্টার।  পূর্ব রেলের (Eastern Railway) আসানসোল ডিভিশনের (Asansol Division) জনসংযোগ (Public Relations) আধিকারিক সুবলচন্দ্র মণ্ডল বলেন, “স্কুল নয়, কোয়ার্টার ছিল, এত খারাপ অবস্থায় ছিল যে মেরামতের অবস্থা ছিল না। সেই জন্য রেল প্রশাসন কোয়ার্টার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’’

আরও পড়ুন: College Service Commission: কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত দিন পর্যন্ত করা যাবে আবেদন?

 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?

ভিডিও

Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget