এক্সপ্লোর

Raniganj Fire: শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই যন্ত্রাংশের দোকান

Raniganj Fire Incident: কাপড়ের দোকান লাগোয়া যন্ত্রাংশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড।স্থানীয়দের ও দমকল বিভাগের দাবি, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে ঘটেছে বিপত্তি। এ

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড রানিগঞ্জে (Raniganj)। রানিগঞ্জের বোরো দপ্তর লাগোয়া এলাকায় মিউনিসিপাল মার্কেটে এক কাপড়ের দোকান লাগোয়া যন্ত্রাংশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। তবে দমকলের ইঞ্জিন শেষ অবধি আগুন নিয়ন্ত্রণে এনেছে।

দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ও দমকল বিভাগের দাবি, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে ঘটেছে বিপত্তি। এদিন প্রথমে স্থানীয় পথচারী রাজীব ভট্টাচার্য বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ দমকল বিভাগে খবর দেওয়ার পরে, দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয়দের দাবি, লাগোয়া এলাকায় বেশ কিছু দোকানপাট রয়েছে, যা এই আগুনের জেরে ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পুলিশ ও দমকলের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেয়েছে এলাকাবাসী। এই অগ্নিকাণ্ডের জেরে ওই যন্ত্রাংশের দোকান, আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। গভীর রাতে লাগা এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রসঙ্গত, জুলাই মাসে আলিপুরদুয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ৪টি দোকান । আগুন লাগার পর পর্যাপ্ত দমকলবাহিনী ঘটনাস্থলে না পৌছতে পারায় আগুন মুহূর্তেই ছড়িয়ে যায়। এদিকে যতক্ষণে দমকলের গাড়ি ঢোকে, ততক্ষণে প্রায় দোকানগুলির অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে। যদিও শেষ অবধি আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ১ নং ব্লকের তপসীখাতা বাজারে। গোটা ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী,  রাত ১০ টার দিকে তপসীখাতার বাজারে আচমকাই অগ্নিকাণ্ড ঘটে। এরপর স্থানীয় গ্রামবাসীরা খবর দেয় আলিপুরদুয়ার দমকল বিভাগে।

আরও পড়ুন, 'এটা উত্তরপ্রদেশ নয়, বাংলায় অপরাধের তদন্ত হয়', শ্যুটআউটকাণ্ডে প্রতিক্রিয়া ফিরহাদের

অভিযোগ, দমকল বিভাগের তৎপরতা না থাকায় জানানো হয় আলিপুরদুয়ার থানায়।গ্রামবাসীদের অভিযোগ প্রায় ৮ কিমি দূরত্বে ঘটনাস্থল হওয়া সত্ত্বেও আলিপুরদুয়ার দমকল বিভাগের একটি ইঞ্জিন নিয়ে কর্মীরা প্রায় ৪০ মিনিট দেরি করে ঘটনাস্থলে পৌঁছায়। তারপর, প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এখনও পর্যন্ত চারটি দোকান ভষ্মীভূত হয়েছে বলে স্থানীয়সূত্রে খবর। তবে সঠিক সময় দমকলের ইঞ্জিন পৌঁছলে দোকান চারটি ভস্মীভূতের হাত থেকে বাঁচানো যেত বলে ধারণা স্থানীয়দের।

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget