এক্সপ্লোর

Kharagpur Crime News : বচসা, হাতাহাতির মাঝে পান দোকানির পেটে কাঁচি ঢুকিয়ে দিল সেলুন মালিক, খড়গপুরে চাঞ্চল্য

Police : জনবহুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী বিজয়কুমার শঙ্করের ওপর কাঁচি নিয়ে হামলা চালায় সেলুন মালিক বান্টি ঠাকুর। পুরনো শত্রুতা, নাকি রাগের বশে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। 

বিশ্বজিৎ দাস, খড়গপুর : কথা কাটাকাটি, বচসা, হাতাহাতির মাঝেই অনভিপ্রেত ঘটনা। রক্তারক্তি অবস্থা। ঝামেলার মাঝেই হাতের কাঁচি এক পান ব্যবসায়ীর পেটে ঢুকিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল সেলুন ব্যবসায়ীর বিরুদ্ধে। যন্ত্রণায় কাতরাতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ব্যবসায়ীকে। যার পর গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। আটক করা হয়েছে অভিযুক্ত সেলিন দোকানের মালিককে। এহেন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে (Kharagpur)।

পুরনো শত্রুতা না রাগের বশে ঘটনা !

খড়গপুর শহরে পাশাপাশি দোকান। কথা কাটাকাটি থেকে দুই ব্যবসায়ীর মধ্যে হাতাহাতি। পান ব্যবসায়ীর পেটে ধারাল কাঁচি ঢুকিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল সেলুন মালিকের বিরুদ্ধে । অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ (Kharagpur town police station)। গতকাল রাতে জনবহুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী বিজয়কুমার শঙ্করের ওপর কাঁচি নিয়ে হামলা চালায় সেলুন মালিক বান্টি ঠাকুর। পুরনো শত্রুতা, নাকি রাগের বশে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। 

কয়েক মাস আগে হাওড়া স্টেশনের কাছে একই রকম ঘটনা ঘটেছিল। সেবার মৃত্যু হয়েছিল এক ব্যবসায়ীর। মাল তোলা-নামানোর মাঝে পয়সা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। যা থেকে কথা কাটাকাটির পর এক ব্যবসায়ীর বুকে ছুরি বসিয়ে দিয়েছিলেন এক মুটে। বড়বাজারের ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল ভিনরাজ্য থেকে এখানে কাজ করতে আসা সেই মুটে।

ধার না শোধে বন্ধুকে কোপ

সপ্তাহ দুয়েক আগেই নরেন্দ্রপুরের অর্জুন পার্কে মদের আসরে বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল। ১০০ টাকা ধার শোধ করা নিয়ে বিবাদের জেরে হামলা বলে পুলিশের অনুমান। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অর্জুন পার্কের ভেড়ি লাগোয়া নির্জন জায়গায় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম সাধন ব্যাপারী। পুলিশ সূত্রে খবর, বন্ধু বাপির কাছ থেকে সাধনের ১০০ টাকা ফেরত চাওয়া নিয়ে মদের আসরে বচসার সূত্রপাত। অভিযোগ, বচসার মাঝেই ছুরি নিয়ে সাধনের ওপর ঝাঁপিয়ে পড়ে আরেক বন্ধু সঞ্জীব চট্টোপাধ্যায়। গলা ও পেটে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় নিজেই পূর্ব যাদবপুর থানায় যান আক্রান্ত ব্যক্তি। পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

 

আরও পড়ুন- মদ্যপানের সময় বিরক্ত করায় নিজের ৩ বছরের সন্তানকে খুন বাবার ! আনন্দপুরে শিশুমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget