এক্সপ্লোর

West Medinipur : জ্বালানির তীব্র 'জ্বালা', মবিলের সঙ্গে কেরোসিন মিশিয়ে চলছে বাস !

West Medinipur : পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। জ্বালানির জ্বালায় জেরবার সাধারণ মানুষ। বাস চালাতে গিয়ে আতান্তরে পড়ছেন মালিকরা। তাঁদের একাংশের দাবি, অনেক বাস বন্ধ করে দিতে হয়েছে

অলোক সাঁতরা, মেদিনীপুর : জ্বালানির জ্বালায় জেরবার বাসমালিকরা। মবিলের সঙ্গে কেরোসিন মিশিয়ে চালানো হচ্ছে বাস ! লোকসান থেকে বাঁচতে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের বহু বাস এভাবেই চলছে, দাবি মালিকদের। 

পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। জ্বালানির জ্বালায় জেরবার সাধারণ মানুষ। বাস চালাতে গিয়ে আতান্তরে পড়ছেন মালিকরা। তাঁদের একাংশের দাবি, অনেক বাস বন্ধ করে দিতে হয়েছে। এই পরিস্থিতিতে লোকসান থেকে বাঁচতে মবিল ও কেরোসিন মিশিয়ে প্রায় ২৫০টি বাস চালাচ্ছেন মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের বাস চালকদের একাংশ।

আরও পড়ুন ; রাজ্য পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট না কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে দিলীপের আন্দোলনের হুঁশিয়ারি

বাস মালিক নরেশ পাত্র বলেন, পরিস্থিতি ভয়ানক। চরম লোকসান হচ্ছে। যা দেখে বহু লোক বাস পরিষেবা বন্ধ করে দিয়েছেন। অনেকেই ডিজেল কেনার ক্ষমতা হারিয়ে কেরোসিনে গাড়ি চালাচ্ছেন। যা আরও বিপদ ডেকে আনবে।

আরও পড়ুন ; "হারের পরেই ওদের হুঁশ ফিরেছে'' পেট্রোপণের এক্সাইজ ডিউটি কমানো নিয়ে বিজেপিকে আক্রমণ শিবসেনার

উজ্জ্বল মাহিশ নামে অপর এক বাস মালিক বলেন, সরকার পদক্ষেপ না নিলে আর কোনও রাস্তা থাকবে না। এর জন্য আন্দোলনে নামতেও রাজি।

আরও পড়ুন ; জ্বালানি-স্বস্তি পাঞ্জাবে, মধ্যরাত থেকেই কমছে পেট্রোল-ডিজেলের দাম

কেরোসিনে বাস চালানোয় অনেকে আবার পরবর্তীতে বড় ক্ষতির আশঙ্কা করছেন। মেদিনীপুর বাস পরিবহণ সংগঠনের সভাপতি পার্থ ঘনা বলেন, এই সমস্যার কথা ইতিমধ্যেই আমাদের সংগঠন, নেত্রী পর্যন্ত জানিয়েছি। প্রয়োজনীয় সুরাহা না হলে বিপদ আরও বাড়বে। কারণ, একবার ইঞ্জিন সার্ভিস করতে যে টাকা খরচ করতে হত, কেরোসিনে এইভাবে গাড়ি চালালে তার দশগুণ অতিরিক্ত খরচ হবে। ফলে আরও বড় বিপদের আশঙ্কা থাকছে।

অনেক বাসমালিকই বাস চালাতে গিয়ে হিমসিম খাচ্ছেন। কিন্তু সেই সমস্যা কাটাতে বাসে কেরোসিনের ব্যবহারের ফলে পরিবেশ দূষণের আশঙ্কা করছেন পরিবেশপ্রেমীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget