এক্সপ্লোর

Shiv Sena: "হারের পরেই ওদের হুঁশ ফিরেছে'' পেট্রোপণের এক্সাইজ ডিউটি কমানো নিয়ে বিজেপিকে আক্রমণ শিবসেনার

Shiv Sena Criticize Fuel Price Rate:পেট্রোপণ্যের দাম কমানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দলীয় মুখপত্র সামনায় তোপ শিবসেনার। লেখা হয়েছে, বিজেপির ঢাক পেটানোয় বিরাম নেই। উপনির্বাচনে হারের পরেই ওদের হুঁশ ফিরেছে।

নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel Prices) এক্সাইজ ডিউটি কমানো নিয়ে বিজেপিকে আক্রমণ শিবসেনার (Shiv Sena)। দলীয় মুখপত্র সামনায় লেখা হয়েছে, সাধারণ মানুষের কাছে বিজেপি এটাকে দীপাবলির (Diwali) উপহার বলে প্রচার করছে। আসল কথা হল, ১৩টি রাজ্যে লোকসভা-বিধানসভা উপনির্বাচনে বিজেপির ঢোল ফাঁসিয়ে দিয়েছেন ভোটাররা।

পেট্রোপণ্যের দাম কমানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দলীয় মুখপত্র সামনায় (Samna) তোপ দেগেছে শিবসেনা। সেখানে লেখা হয়েছে, বিজেপির (BJP) ঢাক পেটানোয় বিরাম নেই। উপনির্বাচনে হারের পরেই ওদের হুঁশ ফিরেছে। জ্বালানির দাম কমিয়ে কেন্দ্র যদি দীপাবলির উপহারই দিতে চাইবে, তাহলে সেটা আগেই দিল না কেন? যদি কেন্দ্রের দীপাবলির উপহার দেওয়ার সদিচ্ছা থাকত, তাহলে তারা মানুষের পকেট ভরানোর কথা ভাবত, তাদের উনুন জ্বালানোর ব্যবস্থা করত। কিন্তু কেন্দ্র এমন সদিচ্ছা দেখায়নি।

দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে (By-Elcetion) ধাক্কা খাওয়ার পর বুধবার পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা আর ডিজেলে লিটার প্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এতদিন উৎপাদন শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম কমানোর জন্য মোদি সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিরোধী দলগুলি। আর এই পরিস্থিতিতে, মোদি সরকার জ্বালানির দাম সামান্য কমানোর ঘোষণার পরই, বিজেপির তরফে একের পর এক ট্যুইট করে এই সিদ্ধান্তের ফলে মানুষ বিশাল উপকৃত হবে বলে দাবি করা হয়। এরপরই বিজেপি কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীরা। বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনে বিজেপির হারের কারণেই পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমানো হয়েছে বলে কটাক্ষ করেছে কংগ্রেস (Congress)। 

অন্যদিকে শিবসেনা সেনা অরবিন্দ সাবন্ত কেন্দ্র সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যকে তোপ দাগেন। তিনি বলেন, এটা বিজেপির নির্বাচনের কৌশল। এই সব ‘জুমলা’ ধরা পড়ে গিয়েছে। যখন প্রতি ব্যারেলের পেট্রোলের দাম ছিল ১১৭ টাকা তখন ভারতে পেট্রোলের দাম ৭৪ টাকা। কিন্তু প্রতি ব্যারেলের পেট্রোলের দাম যখন ৮৪ টাকা তখন পেট্রোল ১১০ টাকা প্রতি লিটার। আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম যখন সস্তা তখন সেই অনুযায়ী দেশেও দাম নির্ধারণ করা উচিত।

আরও পড়ুন: Petrol, Diesel Price Cut: কেন্দ্র উৎপাদন শুল্ক কমালেও পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে ভ্যাট কমানো হয়নি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget