এক্সপ্লোর

West Medinipur : নথি বা ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ সৎকার পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ শ্মশানে ! উঠছে প্রশ্ন

West Medinipur : প্রশ্ন উঠছে তাহলে কীভাবে দিনের পর দিন পশ্চিম মেদিনীপুরে এমন অবৈধভাবে শেষকৃত্য চলছে ?

অমিত জানা, মেদিনীপুর : নদিয়ার হাঁসখালিতে (Hanskhali) ডেথ সার্টিফিকেট (Death Certificate) ছাড়াই নাবালিকার সৎকার নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ শ্মশানে কোনও নথি বা ডেথ সার্টিফিকেট ছাড়াই চলে মৃতদেহ সৎকারের কাজ। শ্মশানে নেই কোনও রেজিস্টার। কোথাও আবার নদীর চরেই পুড়িয়ে দেওয়া হয় দেহ। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন এলাকার বিডিও।

এপারে বাংলা, ওপারে ওড়িশা। মাঝ বরাবর নিজের খেয়ালে বয়ে চলেছে সুবর্ণরেখা। নদীর চরে কোথাও পড়ে পোড়া কাঠ, কোথাও পড়ে রয়েছে মাটির কলসি, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে শেষকৃত্যের চিহ্ন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এভাবেই সুবর্ণরেখা নদীর পাড়ে শেষকৃত্য করা হয়। বেলমুলা, মানিকাডাঙর, পানশুলা-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের আত্মীয় বিয়োগ হলে দাহকার্য সারেন বালির চরেই।

আরও পড়ুন ; মোবাইলে কথা বলতে বলতে বাইরে বেরিয়েছিলেন, পিংলায় এবার গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ

ধু-ধু প্রান্তরে নেই নজরদারির বালাই। নির্জন নদীর চরে এভাবেই কোনও ডেথ সার্টিফিকেট ছাড়াই চলছে দেহ সৎকার। দাঁতনের বাসিন্দা গৌরাঙ্গ প্রামাণিক বলেন, নদীর চরে ফাঁকা জায়গা পড়ে আছে। আমরা কয়েকটা গ্রাম মিলে দাহ করি। এখানে দাহ করতে চার থেকে পাঁচটি গ্রামের মানুষ আসেন। নদীর পাড়ে আমরা দাহ করি। পোড়ানোর জন্য বা পরে ডেথ সার্টিফিকেট লাগে না। গ্রামের মানুষ আমরা সবাইকে সবাই চিনি। তাই মিলেমিশে সৎকার করি।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের বেলদায়, কালী মন্দির সংলগ্ন একটি গ্রামীণ শ্মশান থাকলেও সেখানে নেই কোনও নিয়মনীতির বালাই। শ্মশান সূত্রে খবর, সৎকারের জন্য লাগে না কোনও ডেথ সার্টিফিকেট। দাহ কার্য সম্পন্ন হওয়ার পর নেই কোনও বার্নিং সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা।

বেলদার শ্মশানকর্মী গঙ্গাধর দেবনাথ বলেন, এখানে সাতটি বুথের মানুষজন মৃতদেহ সৎকারের জন্য আসেন। আমাকে এসে বলার পর আমি গেট খুলে দিই। সৎকার করার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আমি দিয়ে দিই। মৃতদেহ নিয়ে এসে সৎকার করতে এলে নথি আমি দেখতেও চাই না, ওঁরাও দেখান না। আমাদের এখানে সার্টিফিকেট দেওয়ার কোনও ব্যবস্থাই নেই।

নিয়ম অনুযায়ী, ডেথ সার্টিফিকেট ছাড়া শ্মশানে দাহকার্য সম্ভব নয়। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে কীভাবে দিনের পর দিন পশ্চিম মেদিনীপুরে এমন অবৈধভাবে শেষকৃত্য চলছে ? অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কেউ ময়নাতদন্ত এড়িয়ে তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দিলে দেখবে কে ? 

নারায়ণগড়ের বিডিও কৃশানু রায় বলেন, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন নোডাল অফিসার থাকেন। তিনি জন্ম বা মৃত্যুর শংসাপত্র দেন। শ্মশানে সৎকারের ক্ষেত্রে রেজিস্টার মেইন্টেইন করা হয় কি না সেই সঠিক তথ্য আমার কাছে নেই। তবে এটা মেনটেন করা উচিত। আমরা নিশ্চিত করব যাতে এরপর ঠিকঠাকভাবে করা হয়। কোনও বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুলিশ তার যথাযথ ব্যবস্থা নেবে। অভিযোগ থাকলে অবশ্যই খতিয়ে দেখা হবে। 

সম্প্রতি নদিয়ার হাঁসখালিতেও ডেথ সার্টিফিকেট ছাড়াই নিহত নির্যাতিতার দেহ সৎকার করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget