এক্সপ্লোর

Dev : 'নিখোঁজ' দেব, সাংসদের ঘাটালে বন্যা পরিদর্শনের আগে পড়ল পোস্টার

West Medinipur News : প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন ধরেননি দেব। তবে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC) নেতৃত্ব।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : 'নিখোঁজ' দীপক অধিকারী, ওরফে দেব (Dev)। রবিবার ঘাটালে বন্যা পরিদর্শনে যাওযার আগে, তৃণমূল সাংসদের নামে এমনই পোস্টার ছড়িয়ে দিল বিজেপি (BJP)। ঘাটাল ও খড়ার পুর এলাকার বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে যে পোস্টার। সেখানে দেবের ছবির উপর লেখা আছে নিখোঁজ।

দেব 'নিখোঁজ' পোস্টার দেওয়ার পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করলেও, তা কার্যকর না হওয়ায় রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে, বিজেপির তরফে। এই নিয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন ধরেননি দেব। তবে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC) নেতৃত্ব।

এমনিতেই নিম্নচাপের টানা বৃষ্টি ও বিভিন্ন ব্যারেজের জল ছাড়ার জেরে ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে ঘাটালের বিভিন্ন এলাকা। একাধিক জায়গাতেই রাস্তায় নামাতে হয়েছে নৌকা। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টিই প্লাবিত। তাই সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার ঘাটালে যাওয়ার কথা সেখানকার সাংসদ দেবের। তার আগেই পড়ল পোস্টার।

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ, মাঝে ১০ বছর হয়ে গিয়েছে। আমাদের সাংসদকে এখানে যখন বন্যা আসে শুধু তখনই আমরা দেখতে পাই। বাকি সময় ঘাটালের মানুষ কীভাবে আছেন, সেখানকার মানুষের উন্নয়ন কীভাবে হবে, সেসব নিয়ে কোনও ভাবনাচিন্তা নেই এখানের তৃণমূল সাংসদের। মাঝেমধ্যে শুধু পাগলু ডান্স করতে আসে। উনি ভাবছেন এভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। যদি এলাকার মানুষের কথা নাই ভাবেন, তাহলে সাংসদ থাকা আর না থাকা একই ব্যাপার।

বিজেপির যে কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল শিবির। এলাকার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শঙ্কর দলুই বলেছেন, বিজেপির যা সংস্কৃতি তারা সেভাবেই চলছে। মিথ্যে কথা বলাই তাঁদের সংস্কৃতি। গত ৬৭ বছরে প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে যা বৃষ্টি হয়নি, মাঝে কয়েকদিনে সেটা হয়েছে। যার ফলে ঘাটালে বন্যা হয়েছে। আর ঘাটাল মাস্টার প্ল্যান তো আটকে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার টাকা দিচ্ছে না বলেই। দেব পরিদর্শনে আসবে জেনেই মিথ্যাচারের রাজনীতি করতে এই সমস্ত পোস্টার ফেলছে বিজেপি। 

আরও পড়ুন- হাজার পাতা করে নথি পাঠিয়ে ইডি অফিসে হাজিরা দিলেন না অভিষেকের মা, বাবা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget