এক্সপ্লোর

West Medinipur : বিধানসভা ভোটের সময় বিজেপির হয়ে সক্রিয় ভূমিকা, কাজ হারিয়ে মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী রামজীবনপুরের চন্দন

তিনি বিজেপি করেন। সেই 'অপরাধে' তাঁকে কাজ থেকে অপসারিত করা হয়েছে। তৃণমূল পরিচালিত রামজীবনপুর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দা চন্দন পন্ডা।

সোমনাথ দাস, রামজীবনপুর(পশ্চিম মেদিনীপুর) : তিনি বিজেপি করেন। সেই 'অপরাধে' তাঁকে কাজ থেকে অপসারিত করা হয়েছে। তৃণমূল পরিচালিত রামজীবনপুর পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দা চন্দন পন্ডা। মুখ্যমন্ত্রীর কাছে কাজ ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন বিজেপি সমর্থক ওই পরিবারের সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের রামজীবনপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ড বনপুর এলাকার বাসিন্দা চন্দন পন্ডা। স্বামী, স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে সংসার। জমি-জায়গাও বিশেষ কিছু নেই। ২০১৪ সাল থেকে রামজীবনপুর পুরসভায় ডেইলি-রেটেড ওয়ার্কার হিসাবে বৃক্ষরোপণের কাজে নিযুক্ত হন। দীর্ঘদিন পুরসভায় কাজ করার ফলে প্রভিডেন্ট ফান্ডের মতো সুবিধাও পেতেন। 

একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির সক্রিয় কর্মী হিসাবে একাধিক মিটিংয়ে সক্রিয় ভূমিকায় দেখা যায় চন্দন পন্ডাকে। ভোট মিটতেই ২ মে ফলাফল ঘোষণার পর কোনও কারণ না দেখিয়ে পুরসভার কাজে যেতে নিষেধ করা হয় তাঁকে। এমনই অভিযোগ তুলেছেন চন্দনবাবু ও তাঁর পরিবার। কাজে যোগ দিতে চেয়ে পুরসভায় ঘুরলেও তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। কাজ হারিয়ে একরকম পথে বসেছে দিন আনা দিন খাওয়া এই পরিবার।

তাঁদের অভিযোগ, শুধুমাত্র বিজেপি করার 'অপরাধে' পুর প্রশাসক নির্মল চৌধুরী তাঁর কাজ কেড়ে নিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রামজীবনপুর পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা নির্মল চৌধুরী। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দলমত নির্বিশেষে মানুষকে কাজ দেওয়া হয় পুরসভায়। চন্দন পন্ডা একজন ডেইলি রেটেড ওয়ার্কার। নিয়মিত কাজে আসতেন না। অধিকাংশ দিন অনুপস্থিত থাকেন। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন পুর প্রশাসক। 

একই বক্তব্য রামজীবনপুর তৃণমূল নেতৃত্বেরও। রাজনৈতিক তরজা যা-ই থাকুক না কেন, এই পরিবারের এখন একটাই দাবি, অবিলম্বে কাজ ফিরিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিক তাঁদের দিকে, এই প্রত্যাশাতেই এখন দিন গুনছেন রামজীবনপুরের এই পন্ডা পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন

ভিডিও

Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live
TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget