এক্সপ্লোর

West Midnapore: শিক্ষককে পিটিয়ে খুন, অবরোধ-প্রতিবাদে রণক্ষেত্র ডেবরা

প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গতকাল মেদিনীপুর মেডিক্যালে মৃত্যু হয় শিক্ষকের।

পশ্চিম মেদিনীপুর: শিক্ষককে পিটিয়ে খুন (Teacher Beaten Murder), প্রতিবাদে রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ডেবরা (Debra)। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন, জাতীয় সড়ক অবরোধ। জোরে বাইক চালানো নিয়ে বচসার জেরে শিক্ষককে মারধর। প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, গতকাল মেদিনীপুর মেডিক্যালে (Midnapore Medical College) মৃত্যু হয় শিক্ষকের। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হ., অভিযুক্তের বাড়িতে ধরানো হয় আগুন। শিক্ষককে পিটিয়ে খুনের অভিযোগে ৫ অভিযুক্ত গ্রেফতার।

ঠিক কী হয়েছিল: দ্রুত গতিতে বাইক চালানো নিয়ে গন্ডগোল। আর তা থামাতে গিয়েই প্রাণ খোয়াতে হল জাকাত মাঝি পারগানা মহলের সদস্য ও শিক্ষককে। যার জেরে রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

জাকাত মাঝি পারগানা মহলের সদস্য ও শিক্ষককে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ডেবরা (Debra)। জাতীয় সড়কে মৃতদেহ রেখে দিনভর চলল অবরোধ। পুলিশের সামনেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর করে। আগুন লাগিয়ে দিলেন জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, সোমবার, দ্রুত গতিতে বাইক চালানো নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকার কয়েকজন।

ডেবরার শ্রীরামপুরের বাসিন্দা, শিক্ষক লক্ষ্মীরাম টুডুর বাড়ির সামনেই চলছিল গন্ডগোল। তিনি বেরিয়ে এসে গন্ডগোল থামানোর চেষ্টা করলে ওই যুবকরা তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। পরিবারের দাবি, কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় লক্ষ্ণীরাম টুডুর।

ওই শিক্ষক জাকাত মাঝি পারগানা মহলের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে চলে ভাঙচুর। আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। ১৬ নম্বর জাতীয় সড়কে মৃতদেহ রেখে সকাল থেকে চলে বিক্ষোভ। 

গ্রেফতার  ৫:  পুলিশের আশ্বাসে সাড়ে ৬ ঘণ্টা পর সন্ধেয় অবরোধ তুলে নেন জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। শিক্ষক খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। 

আরও পড়ুন: Purba Bardhaman: লেলিহান আগুনের শিখার গ্রাসে দোকান, কীভাবে লাগল আগুন?

শিক্ষককে হেনস্থা: গত কয়েকদিন ধরেই শিক্ষককে হেনস্থার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে।  DA ধর্মঘট সমর্থন করায় শুক্রবার school-এ আসেননি প্রধান শিক্ষক। তার জেরে, ২ দিন পর school-এ এসে প্রধান শিক্ষককে রীতিমতো হুমকি দিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য়! আক্রমণ শানালেন তৃণমূল সমর্থক অভিভাবকরাও। যা নিয়ে নিন্দার ঝড় বয়ে গেছে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget