এক্সপ্লোর

Purba Bardhaman: লেলিহান আগুনের শিখার গ্রাসে দোকান, কীভাবে লাগল আগুন?

Fire Incident: হঠাৎ তীব্র বিস্ফোরণে কানে তালা লাগার জোগাড়। তার সঙ্গে লেলিহান শিখা গ্রাস করল গোটা দোকান।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: গ্যাস ওভেন সারানোর ব্যবসা। তার সঙ্গেই গ্য়াস বার্নার, সিলিন্ডারের রেগুলেটর সারানোর কাজও হতো দোকানে। তারই সঙ্গে ছিল চায়ের দোকানও। রমরমিয়ে চলত ব্যবসা। বুধবার সেখানেই ঘটে গেল অঘটন। হঠাৎ তীব্র বিস্ফোরণে কানে তালা লাগার জোগাড়। তার সঙ্গে লেলিহান শিখা গ্রাস করল গোটা দোকান। বুধবার বর্ধমান (Burdwan) শহরের বড়নীলপুর এলাকার ঘটনা।

স্থানীয়রা জানাচ্ছেন, ওই দোকানে চা তৈরির পাশাপাশি সিলিন্ডার সংক্রান্ত নানা কাজও হতো। স্থানীয়দের একাংশের দাবি, ওই দোকানে নাকি বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরানোর কাজও হতো। সেই কারণেই ভিড় লেগে থাকত ওই দোকানে। এদিনও দেখা যায় ওই দোকানের আনাচে-কানাচে পড়ে রয়েছে একাধিক ছোট সিলিন্ডার। স্থানীয়দের দাবি, ওই দোকানে একাধিক সিলিন্ডার মজুত করেও রাখা হয়েছিল।

কীভাবে আগুন:
ওই দোকানটিতে কীভাবে আগুন লাগে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। কী কারণে আগুন লেগেছে তা নিয়ে স্পষ্ট কোনও কারণ বলতে পারছেন না কেউ। স্থানীয়দের একাংশ দাবি করেছেন, এক মহিলা একটি ছোট সিলিন্ডার নিয়ে ওই দোকানে যান। কোনও কাজের জন্য। তারপরেই হঠাৎ দেখা যায় সেই দোকানে আগুন লেগে গিয়েছে। স্থানীয়দের দাবি, তারপরেই একের পর এক বিস্ফোরণের আওয়াজ আসে। মজুত থাকা সিলিন্ডার ফেটে এমন আওয়াজ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বর্ধমান শহরের বড়নীলপুরে একটি ক্লাবের নীচে রয়েছে ওই দোকান। নীচের ঘরের জানলার ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের একাংশ বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনে বলে অভিযোগ। এরপরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন নেভানোর জন্য নিজেরাই জল দিতে শুরু করেন স্থানীয়রা। কিন্তু তাতে বাগ মানেনি আগুন। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এক মহিলা আহত হয়েছেন। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, ওই অগ্নিকাণ্ডে দোকানের মালিকও নাকি আহত হয়েছেন।  আহতদের একজনকে বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার (Burdwan Police Station) পুলিশ।    

আরও পড়ুন: স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য, ১৫ এপ্রিলের মধ্যে প্রার্থী বাছাই, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল CPM

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget