এক্সপ্লোর

Ghatal Flood: টানা বৃষ্টিতে বাড়ল জল, নতুন করে প্লাবিত ঘাটাল

West Midnapore Flood Update: এলাকার বাসিন্দাদের একাংশের আশঙ্কা কালীপুজোর আগে এই জল কমবে না।

সোমনাথ দাস, ঘাটাল: নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির ফলে ফের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal Flood) একাধিক এলাকায় বাড়ল জমা জলের পরিমাণ। ঘাটাল পুরসভা এবং ঘাটাল পঞ্চায়েত এলাকার অনেক জায়গায় শেষ কয়েকদিনে কমতে শুরু করেছিল জলের পরিমাণ। তার মাঝে ফের বৃষ্টির ফলে আবার বাড়তে শুরু করেছে জমা জলের স্তর। 

বাড়ল জমা জলের পরিমাণ: গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ঘাটালবাসী। কিছুটা জল কমলেও লাগাতার বৃষ্টিতে ফের বাড়তে শুরু করেছে জলের পরিমাণ। এরইমধ্যে শুক্রবার আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও তা দীর্ঘস্থায়ী নয়। অক্টোবরের শুরুতেই রয়েছে দুর্যোগের পূর্বাভাস। বর্ষা বিদায় নিতে নিতে অক্টোবরের মাঝামাঝি। আর তাতেই আতঙ্কিত স্থানীয়রা। এই জল-যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা। এলাকার বাসিন্দাদের একাংশের আশঙ্কা কালীপুজোর আগে এই জল কমবে না। 

আবহাওয়ার পূর্বাভাস: আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। যদিও পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে তালিকায় আছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের নাম। শনি ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রাজ্যে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি কখনো ভারি বৃষ্টির সতর্কতা। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে। অর্থাৎ দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। ভারতের মৌসম ভবন জানিয়েছে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা। তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা। 

এদিকে নতুন করে বন্য়া পরিস্থিতির আশঙ্কা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায়। ডিভিসির ছাড়া জলে কংসাবতীর জলস্তর বেড়ে গিয়ে ভেঙে যায় মানুরের নদীবাঁধ। প্লাবিত হয় বেশ কিছু এলাকা। এরপর প্রশাসনের উদ্য়োগে ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু হয়, এর মাঝেই বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হওয়ার ফলে ফের বাড়তে শুরু করেছে কংসাবতী নদীর জলস্তর। নতুন করে মানুরের কাছে কংসাবতীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। ফলে গোবিন্দ নগরের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে প্লাবনের আশঙ্কা। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও দ্রুত ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডে কী করছিলেন সেমিনার রুমে? অবস্থান স্পষ্ট করলেন চিকিৎসক সুশান্ত রায়

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget