এক্সপ্লোর

RG Kar News: আরজি কর কাণ্ডে কী করছিলেন সেমিনার রুমে? অবস্থান স্পষ্ট করলেন চিকিৎসক সুশান্ত রায়

RG Kar Doctor Death: স্বাস্থ্য দফতরে চালু শব্দ ‘উত্তরবঙ্গ লবি’র তিনিই নাকি 'মাথা'। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সহ সভাপতি, উত্তরবঙ্গে স্বাস্থ্য দফতরের প্রাক্তন OSD।

কলকাতা: চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার দিন আর জি কর (RG Kar News) মেডিক্যালের সেমিনার হলে কী করছিলেন চিকিৎসক সুশান্ত রায়? এই প্রশ্ন ঘিরে উঠে এসেছে নানান সম্ভাবনার কথা। তৈরি হয়েছে বিতর্ক। আর এই আবহেই সেমিনার রুমে নিজের উপস্থিতি ঘিরে অবস্থান স্পষ্ট করলেন সুশান্ত রায়। বললেন, তিনি শুধুমাত্র ওই হলের পিছন দিকে ১০-১৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন। কিচ্ছু ছুঁয়েও দেখেননি। আর তার পরই গিয়েছিলেন আর জি কর মেডিক্যালের অধ্যক্ষের ঘরে। 

সেমিনার হলে কী করছিলেন? স্বাস্থ্য দফতরে চালু শব্দ ‘উত্তরবঙ্গ লবি’র তিনিই নাকি 'মাথা'। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সহ সভাপতি, উত্তরবঙ্গে স্বাস্থ্য দফতরের প্রাক্তন OSD। সেই সুশান্ত রায়ই এবার নিজেই স্বীকার করে নিলেন, আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন, তিনি সেমিনার হলে ছিলেন। কিন্তু, এখানেই প্রশ্ন উঠেছে  'প্লেস অফ অকারেন্সে' কী করছিলেন সুশান্ত রায়? তিনি আর জি মেডিক্য়ালের সঙ্গে কোনওভাবে যুক্ত নন। তাঁর বাড়ি জলপাইগুড়িতে। তাহলে ঠিক ওইদিনই তিনি আর জি কর মেডিক্য়ালে এলেন কেন? যে সেমিনার হলে মৃতদেহ উদ্ধার হয়, সেখানেই বা গেলেন কেন? এইসব প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সুশান্ত রায়ের সদস্যপদও খারিজ করে IMA-র রাজ্য শাখা। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন তিনি। স্বীকার করলেন দেহ উদ্ধারের দিন সেমিনার রুমে তিনি গিয়েছিলেন। সুশান্ত রায় বলেন, "ওখানে প্রচুর পুলিশ আধিকারিকরা ছিলেন, অনেক চিকিৎসকরাও মনে হয় ছিলেন, আমরা একদম পিছন দিকে যেখানে...হলঘরটা অনেক লম্বা ছিল। আমরা একদম পিছনে জাস্ট দাঁড়িয়ে ছিলাম। কিছুই টাচ করিনি আমরা। ১০-১২ মিনিট, ১০-১৫ মিনিট ওখানে থেকে, ওখান থেকে নীচে নেমে তারপর প্রিন্সিপ্যালের ঘরে গিয়েছিলাম। ওখানে কর্ডন করা ছিল। কর্ডনের ভিতরে আমরা ছিলাম না।''



চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ থেকে পাস করার কয়েক বছর পর,এখান থেকেই এমবিবিএস পাস করেন সুশান্ত রায়ও। বরাবরই এস পি দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। আর তাঁদের হাত ধরেই না কি উত্তরবঙ্গ লবির রমরমা। অভিযোগ এই উত্তরবঙ্গ লবিই সরকারি স্বাস্থ্য়ব্য়বস্থাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। সুশান্ত রায়ের পৈতৃক বাড়ি কলকাতায় ঢাকুরিয়াতে। তিনি থাকেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন সুশান্ত রায়। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তাঁর দাপট বাড়তে থাকে। করোনার সময় স্বাস্ত্য দফতরের উত্তরবঙ্গের ওএসডি নিয়োগ করা হয়েছিল তাঁকে। চিকিৎসকের কথায়, "পশ্চিমবাংলায় চিকিৎসা করতে গেলে যেকোনও চিকিৎসকের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন জরুরি। আমরা দেখেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম গিয়েছিলাম বিকেলবেলার দিকে। যখন আমাদের কাউন্সিলের একজনের এভাবে মৃত্যু হয়েছে, এবং আমরা দেখিনি এই জিনিস। সেই সময় অনন্তপক্ষে মেডিক্যাল কাউন্সিলের একটা টিম যাক, গিয়ে ওখানে যারা আধিকারিকরা আছে, তাঁদের সঙ্গে কথা বলুক। যা যা করার, ন্যায়সঙ্গতভাবে যেন সেই সেই গুলো করা হয়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Calcutta High Court: 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget