এক্সপ্লোর

West Midnapore: বিধি না মানলে কড়া রেল, মাস্ক ছাড়া খড়গপুর স্টেশন চত্বরে ঘুরলেই দিতে হচ্ছে জরিমানা

West Midnapore News: রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ। তার মধ্যেও মিলেছে অসচেতনতার ছবি। সাধারণ মানুষকে সতর্ক করতে সকালে খড়গপুর স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে জিআরপি প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘোরেন।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: করোনা সংক্রমণ ঠেকাতে কড়া প্রশাসন। বিনা মাস্কে (Mask) খড়গপুর স্টেশন (Kharagpur Station) চত্বরে ঘোরাফেরা করতে দেখা গেলে, দিতে হবে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা (Fine)। রবিবার সকাল থেকেই শুরু হয় সেই প্রক্রিয়া। এদিন খড়গপুর স্টেশন চত্বরে বিভিন্ন প্ল্যাটফর্মে সচেতনতা ছড়ানোর পাশাপাশি যাত্রীদের জরিমানাও করল রেল। 

রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ। সংক্রমিতের সংখ্যা প্রত্যেক দিন ধরাছোঁয়ার বাইরে যাওয়ার জোগাড়। কিন্তু তার মধ্যে নজরে পড়ছে অসচেতনতার ছবি। সাধারণ মানুষকে সতর্ক করতে আজ সকালে খড়গপুর স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে জিআরপি প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘোরেন। মাইকেও সচেতন করতে শোনা যায় তাঁদের। যাত্রীদের করোনার বাড়বাড়ন্ত রুখতে মাস্ক পরার দিকে জোর দেন। এদিন সচেতনতামূলক প্রচারে খড়গপুর জিআরপির সঙ্গে ছিলেন রেলের টিকিট পরীক্ষক। যে সমস্ত রেল যাত্রীদের বিনা মাস্কে স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায়, তাঁদের হাতে মাস্ক তুলে দিয়ে সচেতন করার পাশাপাশি জরিমানাও করা হয়। 

আরও পড়ুন: Covid Restriction: সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও বিধিভঙ্গের ছবি, হাবড়া ও বাগদার বাজারে বাজারে পুলিশি হানা

করোনার বাড়বাড়ন্ত রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকেই জারি করা হয়েছে নানা ধরনের বিধিনিষেধ। একইসঙ্গে জোর দেওয়া হয়েছে মাস্ক ব্যবহারের উপর।

করোনার (Coronavirus) বাড়বাড়ন্তে রাশ টানতে ইতিমধ্যেই দুর্গাপুরেও (Durgapur) শুরু হল কনটেনমেন্ট জোন (Containmnet Zone) ঘোষণা। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জনবহুল বেনাচিতি বাজারে জোড় ও বিজোড় পদ্ধতিতে দোকান খোলা হবে।

কোভিড সংক্রমণ ফের মহামারীর আকার ধারণ করেছে সারা রাজ্যে। বাদ পড়েনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরও। ফলে আজ থেকেই দুর্গাপুর নগর নিগম এলাকার বেশ কিছু জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন। দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা, রিকল পার্ক, সেন্ট্রাল পার্ক, উদয় শঙ্কর বীথি এবং ইস্পাত নগরীর অশোক অ্যাভিনিউ, রানা প্রতাপ, শিবাজী রোড এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের। দুর্গাপুরের বিভিন্ন বাজার বা দোকান খোলার ক্ষেত্রেও বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছটাট পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন জানানো হয় দুর্গাপুর চেম্বার অফ কর্মাসকে। এছাড়াও প্রতিদিন বিজোড় সংখ্যায় দোকান খুলতে হবে। দুর্গাপুর মহকুমা শাসক, দুর্গাপুর পুরসভার কমিশনার, পুলিশ এবং চেম্বার অফ কর্মাসের ভার্চুয়াল আলোচনার মাধ্যমে ঘোষণা করে প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা গত পরশু ছিল ৯১৯ জন, গতকাল সেই সংখ্যাই বেড়ে দাঁড়ায় ১০৪৩ জন। অর্থাৎ প্রতিদিন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে কনটেনমেন্ট জোনের সংখ্যাও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget