এক্সপ্লোর

West Midnapore: দোরগোড়ায় শীত, খেজুর রস থেকে গুড় তৈরিতে মজেছেন মোহনপুরের গাছিরা

West Midnapore News Update: হেমন্ত প্রায় শেষের দিকে। শোনা যাচ্ছে শীতের আগমনী বার্তা। পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার মোহনপুর ব্লকের খেজুর গাছের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: দোরগোড়ায় শীত। আর হেমন্তের শেষেই গুড় তৈরিতে মজেছেন মোহনপুরের গাছিরা। খেজুর রস থেকে গুড় তৈরির প্রস্তুতি শুরু পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) মোহনপুর ব্লকের আঁতলা গ্রামে।

হেমন্ত প্রায় শেষের দিকে। শোনা যাচ্ছে শীতের আগমনী বার্তা। আর এই সময়ে পাওয়া যায় সুস্বাদু খেজুর গাছের রস। অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার মোহনপুর ব্লকের বিভিন্ন এলাকায় খেজুর গাছের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা। তবে আগের তুলনায় বর্তমানে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় এই ঐতিহ্য দিন দিন হারিয়ে যেতে বসেছে। রাসায়নিকের ব্যবহার বাড়ার ফলে গুড়ের নিজস্ব স্বাদ, গন্ধ হারাচ্ছে। আর তাই নির্ভেজাল খেজুর রস ও গুড়ের চাহিদা বাড়ছে।

জানা যায়, জেলার এই ব্লকে এক সময় প্রচুর খেজুর গাছ ছিল। বর্তমানে খেজুর গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে। মোহনপুর ব্লকের আঁতলা গ্রামে বর্তমানে খেজুর রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছিরা। পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে বেশ কয়েকজন খেজুর গাছের  রস মারতে প্রতিবছরের মতো এবছরও এসেছেন মোহনপুর ব্লকে। খেজুর রস তৈরি করেন অমিত মণ্ডল।  প্রতিবছর তাঁরা গাছ ছাড়িয়ে গুড় তৈরি করেন। শীতকাল ধরে এই কাজ করেন তাঁরা। তিনি জানান, প্রথমে গাছগুলি পরিষ্কার করা হয়। এক সপ্তাহ পর গাছে উঠে রস বের করার কাঁঠি মেরে দেই গাছে। সন্ধেয় হাঁড়ি কিংবা রস পড়ার পাত্র বেঁধে দিয়ে আসি। সারা রাত ধরে রস বের হয়। সকালে পাত্র নিয়ে এসে আমরা গুড় তৈরি করি।

মোহনপুর ব্লকের সভাপতি তপন প্রধান বলেন, এই পঞ্চায়েত সমিতি এলাকায় বিভিন্ন জায়গায় খেজুর গাছ আছে। শীতকালে খেজুরের রস এবং গুড় তৈরি করায় যে সব  চাষিরা পারদর্শী তাঁরাই খেজুরের রস নিয়ে সকালে বিক্রি করেন। আবার খেজুরের গুড় তৈরি করেন। গুড় ও রস বিক্রেতারা যাতে কোনও রাসায়নিক ব্যবহার না করেন সেই বিষয়ও সতর্ক করা হয়েছে।  

আরও পড়ুন: Weather Update: কলকাতায় ফের নামল পারদ, সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget