এক্সপ্লোর

Elephant Attack: লেজ ধরে টানাটানি, হাতির আছাড়ে মৃত্যু এক ব্যক্তির

West Midnapore Elephant Attack: পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।

অলোক সাঁতরা এবং সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) গোয়ালতোড় রেঞ্জে হাতির হানায় (Elephants) মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, ২টি হাতি দুধ পাথরি গ্রামে ঢুকে পড়ে। তার মধ্যে ছিল রামলাল নামে শান্ত স্বভাবের বিশালদেহী একটি হাতি (Elephants)। গ্রামবাসীরা খেদানোর জন্য বাঁশ, লাঠি নিয়ে তাড়া করে ওই হাতিটিকে।  গ্রামবাসীরা উত্যক্ত করায় হাতিটি আচমকা ঘুরে দাঁড়ায়। সে সময় সামনে পড়ে যান গ্রামের বাসিন্দা মাধব মল্ল। হাতিটি শুঁড়ে জড়িয়ে তাঁকে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাতিটি জঙ্গলের দিকে চলে যায়।

শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাথরি গ্রামে প্রবেশ করেছিল বিশাল দেহি হাতি রামলাল। বিশাল এই দাঁতাল হাতিটি শান্ত স্বভাবের বলেই পরিচিত। সে  নিয়েই গ্রামে প্রবেশ করার পর বহু কৌতুহলীরা তাকে নিয়ে লেজ টেনে উত্তপ্ত করছিল। দীর্ঘক্ষণ এমন চলার পর উত্তেজিত হাতিটি হঠাৎ বাঁক নিয়েই পেছনে থাকা এক বৃদ্ধকে আছড়ে মারল সকলের সামনে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৫৫-র মাধব মল্ল নামে ওই বৃদ্ধের। বিশাল দেহী এই হাতিটি বেশ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড় গ্রামের জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে।শান্ত স্বভাবের দাঁতাল এই হাতির নাম জঙ্গলমহলের বাসিন্দারা দিয়েছেন "রামলাল"। দল বিচ্ছিন্ন এই হাতিটি যখন তখন বিভিন্ন এলাকাতে প্রবেশ করে খাবারের খোঁজে। দল বিচ্ছিন্ন এই হাতিটি শান্ত স্বভাবের হওয়ায় তাকে উত্তপ্ত করতে কম করেননি কেউই। মৃতের ছেলে অশ্বিনী মল্ল জানান, তার বাবা একটি দোকানে বিড়ি কিনতে যাচ্ছিলেন। তখনই ওই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই হাতির হামলার মৃত্যুর ঘটনায় সরকারি চাকরির জন্য আবেদন করেছে মৃতের পরিবার। এবং বন দফতরের তরফে ৭৫ শতাংশ  ক্ষতিপূরণের দ্রত তোড়জোড় করা হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ হাতিটি প্রবেশ করেছিল পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ ডিভিশনের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাথরি গ্রামে। গ্রামে প্রবেশ করতেই বহু মানুষ তার পিছনে ভিড় করে। তার সঙ্গে ঢিল ছোঁড়া লেজ ধরে টানা সবই চলছিল। একটি সময়ের পর বিরক্ত হয়ে যাওয়া হাতিটি হঠাৎ বাঁক নিয়ে আক্রমণ করে উত্তপ্তকারীদের। পেছনেই থাকা মাধব মল্ল নামে এক প্রৌঢ়কে শুঁড়ে তুলে আছড়ে পিষ্ট করে মেরে ফেলা সেখানেই। হাতিকে কোনও ভাবে তাড়িয়ে ওই বৃদ্ধকে তুলে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকায়। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি বন কর্তারা।

আরও পড়ুন, 'বিপর্যয়ের ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা হওয়া উচিত', 'মাননীয়া'-কে একাধিক প্রশ্ন শুভেন্দুর 

সম্প্রতি হাতির তাণ্ডবে একাধিক জায়গায় চাষের জমির ক্ষতিগ্রস্থ হয়। তবে এই ক্ষেত্রে শুরুটা তেমনটা ছিল না। জাান গিয়েছে, প্রথমে গোয়ালতোড় রেঞ্জে ওই রামলাল নামে বিশালদেহী হাতিটি শান্ত স্বভাবেরই ছিল। কিন্তু আচমকাই পরিস্থিতি বদলে যায়। হাতিটি শুঁড়ে জড়িয়ে মাধব মল্লকে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  বন দফতর সূত্রে খবর, এই মুহূর্তে মেদিনীপুর ডিভিশনে ৪০ থেকে ৫০টি হাতি রয়েছে।সেপ্টেম্বরের মাঝামাঝি, পশ্চিম মেদিনীপুর থেকে দফায় দফায় হাতির দল এসে উপস্থিৎ হয় বাঁকুড়া জেলায় । বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে দ্বারকেশ্বর নদ পেরিয়ে সোনামুখী , বেলিয়াতোড় হয়ে হাতির দলটি হাজির হয় বড়জোড়া রেঞ্জে । বর্তমানে বড়জোড়া রেঞ্জের উত্তর সরাগড়ার জঙ্গলে ৩৬ টি , দক্ষিন সরাগড়ার জঙ্গলে ৫ টি, বেলিয়াতোড় রেঞ্জের রসিকনগরের জঙ্গলে ১ টি,  সোনামুখী রেঞ্জের করঞ্চমনি খয়রাশোলের  জঙ্গলে ১ টি ও ভূলার জঙ্গলে ১ টি মিলিয়ে বাঁকুড়া উত্তর বন বিভাগে মোট ৪৪ টি হাতি রয়েছে। 

 

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget