এক্সপ্লোর

Road Accident: রেলের কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু এক কর্মীর, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

Belda Road Accident: বেলদা থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একজনের । জানা গিয়েছে,  তিনি রেলের এক ঠিকাদার সংস্থার কর্মী।

অমিত জানা,পশ্চিম মেদিনীপুর: বেলদা থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একজনের (Road Accident)। জানা গিয়েছে,  তিনি রেলের এক ঠিকাদার সংস্থার কর্মী। মর্মান্তিক ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। রেলের কাজ করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনা ঘটে বেলদা থানা (Belda Police Station) এলাকায়।

শনিবার সাত সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে রেলের এক ঠিকাদার সংস্থার কর্মীর। মৃতের নাম অজিত হেমব্রম বয়স ৩৫ বছর। জাতীয় সড়কে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে বেলদা থানা বিশাল পুলিশ বাহিনী জানা গেছে শনিবার সকাল আটটা নাগাদ ওই রাস্তা দিয়ে নেকুড় শেনী স্টেশনে রেলের কাজ করতে যাচ্ছিলেন ঠিকাদার সংস্থার ওই কর্মী অজিত। পিছন থেকে দ্রুত গতিতে থাকা একটি পিকআপ ভ্যান ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এরপর মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে উপস্থিত বেলদা থানার পুলিশ দুর্ঘটনার পর ওই ঘাতক পিকআপ ভ্যানটিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরের শুরুতেই নিউটাউনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়। কদমপুকুর মোড়ে দুর্ঘটনাটি(Road Accident) ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। আশঙ্কাজনক সঙ্গী। জানা গিয়েছে, বিশ্ব বাংলার গেটের দিকে যাওয়ার পথে, আলু বোঝাই ম্যাটাডোরের পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২ জন আরোহী ছিলেন। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।  ম্যাটাডোরের চালককে আটক করে  ইকো পার্ক থানার পুলিশ । অক্টোবারের মাঝামাঝি উটাউনে নভোটেলের কাছে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর,  রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়।

আরও পড়ুন, অভিযোগ নির্বাচনী বিধিভঙ্গের, আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার

পাশাপাশি, লক্ষ্মীপুজোর আগের দিন পথ দুর্ঘটনা ঘটে সল্টলেকের সেক্টর ফাইভে । জখম হন তিন জন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি প্রাইভেট গাড়ি উইপ্রো থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। আর একটি গাড়ি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ে ছুটে আসছিল। দুটির সংঘর্ষেই বিপত্তি। সিগনাল তখন সবুজ। সেই কারণে উইপ্রোর দিক থেকে আসা নিউটাউন-গামি প্রাইভেট গাড়িটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ই গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে আসা গাড়িটির ঠিক মাঝ বরাবর ধাক্কা মারে সেটি। গাড়ির মধ্যে এক জন বয়স্কা মহিলা ছিলেন। তাঁর মাথা ফেটে যায়। এ ছাড়া দুজন পথচলতি তথ্যপ্রযুক্তি কর্মীও আহত হন। যদিও পুলিশ প্রশাসন সবসময় কড়া নজরে রাখছে, বারবার সাবধানে গাড়ি চালানোর কথা মনে করিয়ে দিচ্ছে। তবুও শেষ রক্ষা হল না এবারও।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget