এক্সপ্লোর

Keshpur News: 'ছুটির দিনে সরকারি অফিসে কেন দলীয় বৈঠক ?' নালিশ জানাল বিজেপি

TMC Meeting in Govt Office Controversy: গোষ্ঠীকোন্দল মেটাতে গিয়ে উল্টে সমস্যা। কেশপুরের গোষ্ঠীকোন্দল মেটাতে বৈঠকের ডাক দেয় জেলা নেতৃত্ব। আর সেই বৈঠক ঘিরে উঠল প্রশ্ন। কী নালিশ জানাল বিজেপি ?

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: কেশপুরের গোষ্ঠীকোন্দল মেটাতে গতকাল বৈঠকের (Meeting) ডাক দেয় জেলা নেতৃত্ব। জেলা পরিষদের মিটিং হলে সভাকক্ষে আয়োজন করা হয় এই বৈঠকের। ছুটির দিনে সরকারি অফিসে কেন দলীয় বৈঠক ? তা নিয়ে জেলাশাসকের কাছে নালিশ জানাল বিজেপি (BJP)।

উল্লেখ্য, গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাপতি তথা তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি, বিধায়ক শিউলি সাহা, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীস হুদাইত, জেলা চেয়ারম্যান অমল পন্ডা, কেশপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা-সহ কেশপুরের ব্লকের তিন জন সহ-সভাপতি এবং কেশপুরের ১৫ টি অঞ্চলের অঞ্চল সভাপতি। অন্যদিকে এই বৈঠকের জন্য জেলা পরিষদে জড়ো হয়েছিল কেশপুর থেকে আসা কয়েকশ তৃণমূল কর্মী। বৈঠক শুরুর আগে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি স্বীকার করে নেন যে, কেশপুরের তৃণমূলের সব নেতৃত্বকে ডাকা হয়েছে এই বৈঠকে। কিন্তু বৈঠক শেষে যখন এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়, তিনি তখন ৩৬০ ডিগ্রি ঘুরে বলেন,'আমরা কোনও পার্টির বৈঠক করিনি। আমরা কিছু পঞ্চায়েত সমিতির মেম্বারদের নিয়ে বসেছিলাম।'  

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় নানা অভিযোগ উঠছে। কোথায় বোমাবাজি, কোথাও অস্ত্র উদ্ধার, তো কোথাও আবার গোষ্ঠীকোন্দল। অস্ত্র উদ্ধারের ঘটনায় সক্রিয়া পুলিশ প্রশাসন। গোষ্ঠীকোন্দল সমাধানে ময়দানে শাসকদল। তবে একুশের বিধানসভা ভোট, একের পর এক উপনির্বাচন, কলকাতা পুরভোটের থেকে অপেক্ষাকৃত গোষ্ঠীবিবাদ বেড়েই চলেছে। এদিকে তবে তা যে শুধু শাসকদলের একারই সমস্যা, এমনটা নয়। রাজ্যে গেরুয়াশিবিরের মাঝেও একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। তবে প্রত্যেকেই পরস্পরের অন্দরের বিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এক্ষেত্রে সেই সুযোগ ছাড়েনি বিজেপিও। 

আরও পড়ুন, 'নীল সাদার জয় কি মা মাটি মানুষের জয় ?' কাদেরকে তোপ দাগলেন দিলীপ ?

প্রসঙ্গত, তৃণমূলের (TMC) ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার কামারহাটি। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের ৪ জন আহত হন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে, যদিও কামারহাটি থানা  সেই অভিযোগ স্বীকার করেনি। এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। দলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধেই তোলাবাজি ও হামলার অভিযোগ তোলেন তৃণমূল কাউন্সিলর। সংঘর্ষে জখম হয় দলের কয়েকজন কর্মীও। কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ, গুড্ডু নামে আরেক তৃণমূল কর্মীর অনুগামীরা এলাকায় তোলাবাজি করে। যাকে কেন্দ্র করে রবিবার রাতে ক্রিক স্ট্রিটে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। 

সেরা শিরোনাম

Biometric In School: এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? জানালেন শিক্ষামন্ত্রী
এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? জানালেন শিক্ষামন্ত্রী
Nitin Gadkari: রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
WB School Education: আসতে চলেছে বড় বদল, ২ জানুয়ারি থেকে স্কুল শিক্ষকদের অ্যাটেনড্যান্স নেওয়া হবে বায়োমেট্রিকের মাধ্যমে
WB School Education: আসতে চলেছে বড় বদল, ২ জানুয়ারি থেকে স্কুল শিক্ষকদের অ্যাটেনড্যান্স নেওয়া হবে বায়োমেট্রিকের মাধ্যমে
West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget