এক্সপ্লোর

Rape Attempt Allegation : বিশেষভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা পিংলায়, রক্তাক্ত অবস্থায় আদালতে নির্যাতিতা

এই ঘটনায় অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ।

অলোক সাঁতরা, পিংলা (পশ্চিম মেদিনীপুর) : হাঁসখালি, কাকদ্বীপ, বোলপুর, দেগঙ্গার পর এবার পিংলা। ফের একবার উঠল ধর্ষণের অভিযোগ। বিশেষভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় অভিযোগ জানাতে নিজেই মেদিনীপুর আদালতে যান নির্যাতিতা। এই ঘটনায় অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ।

ঠিক কী অভিযোগ

গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক বিশেষভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয়। এদিন সকালে রক্তাক্ত অবস্থায় তিনি মেদিনীপুর আদালতে অভিযোগ দায়ের করতে যান। যার পর আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিজিৎ বেরাকে আটক করেছে। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে পাশের মাঠে নিয়ে গিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য ধর্ষণের চেষ্টা করেন বলেই নির্যাতিতার অভিযোগ।

বিজেপির অভিযোগ

ঘটনার পর প্রভাবশালী তৃণমূল সদস্যদের পক্ষ থেকে অভিযোগ না জানাতে চাপ দেওয়ার ও পুলিশের পক্ষ থেকে নিষ্ক্রয়তার অভিযোগ আনা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে অভিযোগ জানানোই হয়নি। স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি শুনে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলেও দাবি পুলিশের পক্ষ থেকে।

তৃণমূলের জবাব

পিংলার বিধায়ক অজিত মাইতি বলেছেন, ঘটনাটি শোনার পরই পুলিশকে জানাই। রাতেই যেতে বলি ঘটনাস্থলে। পুলিশে প্রথমে অভিযোগ জানাতে চাননি মেয়েটির পরিবার। বিজেপি অবশ্য অন্যরকমভাবে ঘটনা সাজানোর চেষ্টা করছে। পুলিশকে ব্যক্তিগতভাবে জানিয়েছি, বিষয়টি সত্যি হলে যাতে অভিযুক্তের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়।

কী ঘটেছে হাঁসখালিতে

নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার বেশ কিছু দিন পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলেই তথ্য সামনে আসে। পাশাপাশি নাবালিকার মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়ার মতোও মারাত্মক অভিযোগ উঠেছে। যে ঘটনায় গ্রেফতার হয়েছেন স্থানীয় তৃণমূল নেতার ছেলে। গণধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আরও একজনও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- দময়ন্তী সেনের নজরদারিতে চার ধর্ষণ মামলার তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget