এক্সপ্লোর

West Midnapur: কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ খড়্গপুরের গ্রাম

ঘূর্ণিঝড়ে প্রায় ৭০-৭৫ টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঝড়ে বেশ কিছু বাড়ির উপর গাছ পড়ে গিয়ে অ্যাসবেস্টার ও খড়ের  চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বজিৎ দাস,(খড়্গপুর), পশ্চিম মেদিনীপুর : কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে এলাকা তছনছ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পূর্ব আম্বা গ্রামে। নিম্নচাপের কারণে কিছুদিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টির সঙ্গে সঙ্গেই গতকাল রাতে পূর্ব আম্বা গ্রামে হঠাৎ করেই ক্ষণিকের  ঘূর্ণিঝড় এলাকা তছনছ করেছে বলে দাবি এলাকাবাসীদের। গতকাল রাতে হঠাৎ করে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ে প্রায় ৭০-৭৫ টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঝড়ে বেশ কিছু বাড়ির উপর গাছ পড়ে গিয়ে অ্যাসবেস্টার ও খড়ের  চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।  বাড়ির দেওয়ালও ভেঙে যায়। ঘূর্ণিঝড়ে বেশ কিছু মাটির বাড়ির খড়ের চালা উড়ে যায়। বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে। ফলে পুরো এলাকাই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ঝড়ের পর রাস্তা সাফাইয়ে হাত লাগিয়েছেন স্থানীয়রাই। 

উল্লেখ্য, বিগত কয়েকদিন প্রবল বৃষ্টির দাপট চলছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। এর  জেরে বেশকিছু এলাকাও জলমগ্ন হয়ে পড়ে। এরইমধ্যে গত ১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির বুকে দেখা মেলে টর্নেডোর। দুপুর বেলা কেশিয়াড়ী ব্লকের ৮ নম্বর লালুয়া গ্রাম পঞ্চায়েতের বরাড় গ্রামে হঠাৎ শুরু হয় টর্নেডো ঝড়। প্রায় অনেকেই এই ঝড়টিকে ক্যামেরাবন্দি করেছেন এবং সেখান থেকে পাওয়া চিত্রে দেখা গিয়েছে যে, ঝড়টি টর্নেডোর আকার নিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা।

 কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে হঠাৎ মাঝমাঠে হঠাৎই দেখা মিলেছিল এই ধরনের ঝড়ের। মদন মোহন চকে বাজারের ওপর বেশ কিছু দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয় এই দমকা হওয়া। যদিও এই ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি। তবে বেশ কিছু গাছপালাও ভেঙে পড়ে।

বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামেও কয়েকদিন আগে  হঠাৎ ঝড় বয়ে গিয়েছিল। এক মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল বেশ কিছু বাড়ি। ভেঙেছিল বিদ্যুতের খুঁটি। সেই ঝড়ের স্থায়িত্ব ছিল ১ মিনিটের মতো। স্থানীয় গ্রামবাসীরা এই ঝড়ের বিভৎসতা দেখে হকচকিয়ে পড়েন। একদিকে টালির চাল ও টিনের ছাদ উড়ে গিয়ে অন্যত্র গিয়ে পড়ে। অন্যনদিকে গাছ উপড়ে রাস্তার ওপরে পড়ে । 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
ট্যুরিস্ট লজের বন্ধ ঘরে শিক্ষিকার নিথর দেহ, সঙ্গী উত্তরপ্রদেশের বাসিন্দা, সম্পর্কের টানাপোড়েনেই কি মর্মান্তিক পরিণতি?
ট্যুরিস্ট লজের বন্ধ ঘরে শিক্ষিকার নিথর দেহ, সঙ্গী উত্তরপ্রদেশের বাসিন্দা, সম্পর্কের টানাপোড়েনেই কি মর্মান্তিক পরিণতি?
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget