এক্সপ্লোর

West Midnapur News: খানাখন্দে নিত্যদিন দুর্ঘটনা, বেহাল রাস্তা হাল ফেরাতে পথে নামল স্কুল পড়ুয়ার

কয়েক পা অন্তর বড় বড় গর্ত। পিচের প্রলেপ উঠে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। দিনদশেক আগে এই রাস্তাই প্রাণ কেড়েছে এক সহপাঠীর। তারপরেও হাল ফেরেনি রাস্তার।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: খানাখন্দে ভরা রাস্তা। নিত্যদিন দুর্ঘটনার আতঙ্ক। বেহাল রাস্তা হাল ফেরাতে পথে নামল পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) দাসপুরের (Daspur) ১ নম্বর ব্লকের বেশকিছু স্কুল পড়ুয়া। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কয়েক পা অন্তর বড় বড় গর্ত। পিচের প্রলেপ উঠে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। দিনদশেক আগে এই রাস্তাই প্রাণ কেড়েছে এক সহপাঠীর। তারপরেও হাল ফেরেনি রাস্তার। এবার বেহাল রাস্তার হাল ফেরাতে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) দাসপুরের (Daspur) ১ নম্বর ব্লকের কলমিজোড় এলাকায় অর্থ সংগ্রহে পথে নামল বেশ কিছু  স্কুল পড়ুয়া।  

হাতে থাকা ব্যানারে লেখা, আমাদের স্কুলে যাওয়ার রাস্তা খুব খারাপ। সরকার উদাসীন। রাস্তা সারানোর জন্য মুক্ত হস্তে দান করুন। পথচলতি মানুষের কাছে তাদের আবেদন, যা পারেন তাই দিন। আমরা দাসপুর ১ নম্বর ব্লক প্রশাসনের হাতে তুলে দেব। 

স্থানীয় সূত্রে খবর, চলতি মাসে এই রাস্তায় গাড়ির ধাক্কায় স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় টায়ার জ্বালিয়ে সাড়ে ৪ ঘণ্টা ধরে চলে অবরোধ। 

ঘটনাস্থলে পুলিশ গেলে এক পুলিশকর্মীর পা জড়িয়ে কান্নাকাটি করতে দেখা যায় এক মহিলাকে। সেদিন প্রশাসনক দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলেও এখনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন পথে নামে পড়ুয়ারা। তাদের পথে নামাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

পশ্চিম মেদিনীপুর, তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর, অজিত মাইতির কথায়, বাচ্চারা প্রতিবাদ না করলেও আমরা রাস্তা ঠিক করে দিতাম। বাচ্চারা করলে তো কিছু বলতে পারব না। তবে পিছনে কেউ থাকলে ঘৃণ্য রাজনীতি।

বিজেপির (BJP) ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি, তন্ময় দাসের কথায়, লজ্জার দিন। বাচ্চারা টাকা তুলে দিচ্ছে। তারপরও মুখ্যমন্ত্রীর লজ্জা নেই। বিধায়কের উদাসীনতা। রাজনীতি চলছেই। এসবের মধ্যে প্রশ্ন একটাই, বেহাল রাস্তার হাল ফিরবে কবে? 

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি

ভিডিও

Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস
Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget