এক্সপ্লোর

West Midnapur: পানীয় জল নিয়ে বিবাদ, বিজেপি কর্মীকে ‘পিটিয়ে খুন’, তিন মহিলা সহ গ্রেফতার চার

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায়, গুরুতর অভিযোগগুলির তদন্ত চালাচ্ছে সিবিআই।তার মধ্যেই ফের ঝরল প্রাণ।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: পানীয় জল নিয়ে বিবাদ। মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তিন মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। পাড়ার বিবাদে রাজনৈতিক রং লাগানো হয়েছে, পাল্টা মন্তব্য তৃণমূলের।

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায়, গুরুতর অভিযোগগুলির তদন্ত চালাচ্ছে সিবিআই।তার মধ্যেই ফের ঝরল প্রাণ।পানীয় জল নিয়ে বিবাদের জেরে, বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে।অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল সমর্থক বলে দাবি নিহতের পরিবারের।

নিহতের নাম দেবাশিস শীল।মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ড বড়বাজার এলাকার বাসিন্দা তিনি।নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধেয় বাড়ির সামনের কল থেকে পানীয় জল নিতে গেছিলেন বিজেপি কর্মী। কে আগে জল নেবে, তা নিয়ে কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।অভিযোগ, এরপরই কয়েকজন মহিলা তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন।স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রীও। এরপর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪৭ বছরের দেবাশিসকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত বিজেপি কর্মীর স্ত্রী বাসন্তী শীল বলেছেন, আমার স্বামী আগে তৃণমূল করতেন। লোকসভা ভোটের পরে বিজেপিতে ঢুকেছিলেন। প্রতিবেশীরা মাঝে মাঝে হুমকি দিতেন বিজেপি করছেন বলে। তাঁরা তৃণমূলের লোকজন। থানায় অভিযোগ করেছিলেন। তৃণমূলের লোকজন মারধর করে, আমরা বিজেপি করি বলে।

বিজেপি কর্মীকে খুনের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।

পশ্চিম মেদিনীপুর বিজেপি সহ সভাপতি শুভজিৎ রায় বলেছেন, অতীতে একাধিক সময় মৃতের পরিবার পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।

পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা বলেছেন, এটি সম্পূর্ণ পাড়াগত বিবাদ। সেই বিবাদের জেরেই খুন হতে হয়েছে দেবাশিসকে। বিজেপি গোটা বিষয়টিকে রাজনৈতিক রং লাগাচ্ছে।

বিজেপি কর্মীকে খুনের অভিযোগে, তিন মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা প্রত্যেকেই তৃণমূল সমর্থক বলে স্থানীয় সূত্রে খবর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
News Live Update : একা অভিষেকে আর আস্থা নেই, ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়
একা অভিষেকে আর আস্থা নেই, ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Suruchi Sangha: অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
Abhishek Banerjee : অভিষেকে আর আস্থা নেই মমতার ! অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক
অভিষেকে আর আস্থা নেই মমতার ! অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget