এক্সপ্লোর

Murshidabad News: 'উনি পয়সার বিনিময়ে কাজ করেন, বহু প্রমাণ রয়েছে', ওসির বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

Allegations By TMC MLA: পুলিশের বিরুদ্ধে জবরদখলের অভিযোগে তুলকালাম মুর্শিদাবাদে। থানা ঘেরাও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ওসির অপসারণ চেয়ে চড়াও হওয়ার অভিযোগ শাসকদলের বিধায়কের বিরুদ্ধে। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পুলিশের (police) বিরুদ্ধে জবরদখলের অভিযোগে তুলকালাম মুর্শিদাবাদে (murshidabad)। থানা ঘেরাও তৃণমূল বিধায়ক (TMC MLA) হুমায়ুন কবীরের (humayun kabir)। ওসির অপসারণ চেয়ে চড়াও হওয়ার অভিযোগ শাসকদলের বিধায়কের বিরুদ্ধে। 

কী অভিযোগ?
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের অভিযোগ,' উনি (ভরতপুর থানার ওসি) পয়সার বিনিময়ে অনেক কাজ করেন। আমাদের কাছে বহু প্রমাণ রয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক বলে এত দিন পর্যন্ত আমরা এটা বরদাস্ত করেছি।' তাঁর দাবি, পুকুর, খালে-বিলের রায়ত না বদলে কোনও নির্মাণ করা যায় না। কিন্তু ওসি তাঁর গায়ের জোরে সেই কাজই করছিলেন, অভিযোগ তৃণমূল নেতৃত্বের। হুমায়ুনের কথায়, 'উনি ছুটিতে ছিলেন। আজই বেলা ১০টায় কাজে পুনরায় যোগ দেন। আর বিকেল থেকে ৫০ জন শ্রমিককে নিয়ে, জেসিবি নিয়ে, পুকুরের উপর পাঁচিল দিতে শুরু করেন। স্থানীয় ব্লক সভাপতি  ফোন করলে তাঁর ফোন তোলেননি। আমি বিধায়ক। আমাকেও জানাননি। এখানে তৃণমূলকে উনি ওসি-র ক্ষমতা দেখাচ্ছেন। দেড় বছরে ওঁর অনেক ক্ষমতা দেখেছি।' শাসকদলের বিধায়কের স্পষ্ট দাবি, ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়কে যত ক্ষণ পর্যন্ত এই থানা থেকে সরানো না হবে তত ক্ষণ থানার সামনে এই বাধা দান চলবে। ত্রিস্তর পঞ্চায়েতের প্রত্যেক প্রতিনিধি, তৃণমূলের সর্বস্তরের কর্মীরা এতে তাঁর সঙ্গে রয়েছেন, আরও দাবি হুমায়ুন কবীরের।

পাল্টা দাবি পুলিশের...
জেলা পুলিশ অবশ্য তৃণমূলের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এই জমি জবরদখল করা ছিল। এবং সেটা সরকারি আমিন দিয়ে মাপজোখের পরই নির্দিষ্ট জায়গা চিহ্নিত হয়। এর পরের পর্যায়েউ থানার উন্নয়নমূলক কাজের জন্য মাটি ফেলা শুরু হয়। কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সন্ধের দিকে পৌঁছন হুমায়ুন কবীর। রাত পর্যন্ত বিক্ষোভ চলে। দফায় দফায় পুলিশের সঙ্গে আলোচনা চলে। উল্লেখ্য, এর আগেও হুমায়ুন কবীরের সঙ্গে থানার ওসি-র ঝামেলা হয়েছে বলে খবর। জেলা পুলিশের উচ্চতর আধিকারিকদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক। কিন্তু কোনও ন্যায়বিচার পাওয়া যায়নি।
এবার তাই ন্যায়বিচারের দাবিতে ধর্নায় বসেছেন তিনি। সঙ্গে একাধিক তৃণমূল কর্মী। বিষয়টি নিয়ে কটাক্ষ হেনেছে বিজেপি শিবির। 

আরও পড়ুন:নভেম্বর পর্যন্ত ভোগাবে ডেঙ্গি প্রকোপ ? বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য সচিবের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget