এক্সপ্লোর

Mamata Banerjee: ‘মোদি চান না, আমি জানি, এটা বিজেপি নেতাদের কারবার‘, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রীর

West Bengal Assembly: ইডি ও সিবিআইয়ের অতিসক্রিয়তার অভিযোগে বিধানসভায় প্রস্তাব পাশের দিন ফের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে বললেন ‘রাজ্য সরকারকে না জানিয়ে এর ওর বাড়িতে চলে যাচ্ছে।

কলকাতা: ইডি ও সিবিআইয়ের (ED CBI) অতিসক্রিয়তার (overactivity) অভিযোগে বিধানসভায় (assembly) প্রস্তাব পাশের দিন ফের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী (CM)। বিধানসভায় দাঁড়িয়ে বললেন ‘রাজ্য সরকারকে (state government) না জানিয়ে এর ওর বাড়িতে চলে যাচ্ছে। এর ওর বাড়িতে যাচ্ছে আর টাকার পাহাড়ের কথা বলছেন। গেরুয়া পরে বসে রয়েছেন, তাঁদের বাড়িতে গেলে টাকার পাহাড় (money) বেরোবে।' সঙ্গে সংযোজন, ‘অন্যায় করলে তাঁর শাস্তি হবে। কিন্তু বিরোধী দলনেতার বাড়িতে একবারও সিবিআই যাবে না।'

কী বললেন মুখ্যমন্ত্রী?
ইডি ও সিবিআই অতিসক্রিয়তার অভিযোগে দীর্ঘ দিন ধরেই সরব তৃণমূল। এদিন মমতা বন্দোপাধ্যায় আরও বলেন, 'তুমি চুরি করলে সাধু। আর আজকে আমাদের কারও নামে অভিযোগ উঠলেই বাড়িতে সিবিআই যাবে। তোমাদের মতো চোর আমরা নই।’ সঙ্গে সংযোজন,'আমরা ক্রীতদাস সরকার নই। শুধু দেখে নেওয়ার হুমকি দেন। আপনার সরকার ডুবু ডুবু হচ্ছে, আপনারা থাকবেন না।' এদিন তৃণমূলনেত্রীর আরও একটি মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছে। সূত্রের খবর, বিধানসভায় তিনি বলেছেন, ‘মোদি এটা চান না, আমি জানি। এটা বিজেপি নেতাদের কারবার। কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতারা এসব করছেন। ক্ষমতায় আসতে পারছেন না বলে এই সব করছেন।’ সঙ্গে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেন তিনি। এর পরই তীব্র  জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা, 'চুরি করলে ধরা পড়বেই।‘

আর কী বললেন?
এদিন আরও একাধিক বিষয় নিয়ে কথা বলেন মমতা। বলেন,'সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। আগে সিবিআই এরকম ছিল না। গণতন্ত্র  ভাঙার চেষ্টা হচ্ছে। সরকার আর ওঁর পার্টিকে এক করবেন না।' এর পরই সংযোজন, 'ওঁর জন্মদিন গিয়েছে, কিছু বলছি না।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে নিরপেক্ষ ভাবে তদন্ত করে, সেটাই চান তিনি। এদিন ফের বিধানসভায় মনে করান মমতা। উল্লেখ্য, এদিন ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার অভিযোগে প্রস্তাব পাশ হয়ে যায় বিধানসভায়। প্রস্তাবের পক্ষে ভোট ১৮৯ জন বিধায়কের, বিপক্ষে ভোট পড়ল ৬৪ জন বিধায়কের।কিছুটা চিৎকার-চেঁচামেচি হল বটে। তবে আলোচনা ও প্রস্তাব পাশের প্রক্রিয়া আটকায়নি তাতে। মুখ্যমন্ত্রীর কথাও শোনেন বিরোধীরা।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, জানাল ইডি

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget