এক্সপ্লোর

Coal Smuggling: 'অফিসে কয়লা মাফিয়ার সঙ্গে কী কথা হয়েছিল?' সিবিআইয়ের প্রশ্নের মুখে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা

কয়লা পাচারকাণ্ডে দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের মুখোমুখি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। সিবিআই সূত্রে খবর, কয়লাকাণ্ডে কয়েকজন কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কলকাতা: ৭ ঘণ্টা পার, কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) এখনও সওকতকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI)। সকাল ১১.১৫ থেকে নিজাম প্যালেসে সওকতকে (Saokat Molla) ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে। কাল সওকত-ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা সাদেক লস্করকে তলব করা হয়েছে সিবিআই দফতরে। পাশাপাশি কাল ক্যানিং ২ ব্লকের যুব তৃণমূল (TMC) সভাপতিকে হাজিরার নোটিসও দিয়েছে সিবিআই।

তৃণমূল বিধায়কের অফিসে প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠকের দাবি কয়লা মাফিয়ার। সূত্রের খবর, সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছিল? সওকতের কাছে জানতে চায় সিবিআই (CBI)। এ বিষয়ে কোনও মন্তব্য করব না, সিবিআই তলব (CBI Summon) নিয়ে প্রতিক্রিয়া সাদেকের। 

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের (CBI) মুখোমুখি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। সিবিআই সূত্রে খবর, কয়লাকাণ্ডে কয়েকজন কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে একজন দাবি করেন, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অফিসে প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কী আলোচনা হয়েছিল, কারা উপস্থিত ছিলেন, তা জানতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। 

এ দিন সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে ডাকা হলেও সওকত পৌঁছন বেলা সোয়া ১১টা নাগাদ। এর আগে ২৭ মে, প্রথমবারের নোটিসে সিবিআইয়ের কাছে হাজিরা দেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও ক্যানিং (Canning) পূর্বের বিধায়ক সওকত মোল্লা। পূর্ব নির্ধারিত প্রশাসনিক কাজের কথা জানিয়ে ১৫ দিন সময় চান তিনি। সিবিআইয়ের দ্বিতীয়বারের নোটিসে, ২০ দিনের মাথায় আজ নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। 

কয়লাপাচারকাণ্ডের তদন্তে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৭ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে CBI। এবার কয়লা পাচারকাণ্ডের তদন্তে বুধবার CBI দফতরে হাজিরা দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। প্রায় ৯ ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। এর আগে, ২৭ মে, প্রথমবারের নোটিসে CBI’এর কাছে হাজিরা দেননি তিনি পূর্ব নির্ধারিত প্রশাসনিক কাজের কথা জানিয়ে ১৫ দিন সময় চান তিনি।CBI’এর দ্বিতীয় নোটিসের, ২০ দিনের মাথায় বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: TET: 'সন্দেহ আছে, সিবিআই কী করবে,' প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিট গঠনের নির্দেশ

সেরা শিরোনাম

Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget