এক্সপ্লোর

Kaustav Bagchi: তৃণমূল নিয়ে কংগ্রেসের অবস্থান কী? এআইসিসি-কে চিঠি কৌস্তভ বাগচীর

Congress: বিরোধী INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই, প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

কলকাতা: তৃণমূল নিয়ে কংগ্রেসের অবস্থান কী? এআইসিসি-কে চিঠি দিলেন কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। অভিষেককে তলব করা নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন কে সি বেণুগোপাল। অন্যদিকে আবার অধীর চৌধুরী বলছেন, সব চোর ধরা পড়ুক'। কংগ্রেসের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, দাবি করেছেন কৌস্তভ বাগচী। 'দয়া করে চোরদের পাশে দাঁড়াবেন না', এই মন্তব্য করে এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে চিঠি দিলেন কৌস্তভ। 

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে চিঠি: বিরোধী INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই, প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৈঠকের পর অভিষেকের পাশেও দাঁড়িয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সদস্য কে সি বেণুগোপাল!  বৈঠকে তৃণমূল সাংসদের নামে একটি চেয়ারও ফাঁকা রাখা হয় কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে না দাঁড়ানোর আবেদন জানিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী জানিয়েছেন, আমি বেণুগোপাল সাহেবকে চিঠিতে লিখেছি, ওনার কাছে আমার অনুরোধ, দয়া করে চোরেদের পাশে দাঁড়াবেন না। লুঠেরাদের পাশে দাঁড়াবেন না। এমন মানুষদের পাশে দাঁড়াবেন না যাঁরা দিনের পর দিন এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে। 

কংগ্রেসের সাধারণ সম্পাদককে করা ই-মেলে কৌস্তভ লিখেছেন, 'যাঁরা বাংলায় আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করছে, রাজ্যে লুঠ চালিয়েছে, নিষ্ঠুরভাবে যাঁরা গণতন্ত্রের টুটি চেপে ধরেছে, তাঁদের পাশে সংহতির বার্তা নিয়ে দাঁড়াবেন না। যে মামলার তদন্তে বাংলার মুকুটহীন সম্রাটকে ইডি তলব করেছিল, সেটা আদালতের নির্দেশে ও তত্ত্বাবধানে চলছে। হাজার হাজার কংগ্রেসকর্মী এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে চলেছেন। শেষে কৌস্তভ লিখেছেন, এইসব অত্যাচারী ও দুর্নীতিবাজদের পাশে দাঁড়ানো মানে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অপমান'। 

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডির তলব নিয়ে ভিন্ন সুর শোনা গেছিল কংগ্রেসের অন্দরেই! বিরোধী জোটের সমন্বয় কমিটির সদস্য ও কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল যখন অভিষেকের পাশে দাঁড়িয়েছেন, তখন CBI, ED-র তদন্তকে সমর্থন জানান অধীর চৌধুরী। 

এদিন সেই কথাই কার্যত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে মেল করে জানিয়েছেন কৌস্তভ। যদিও এ নিয়ে আজ মুখে কুলুপ এটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী চিঠি প্রসঙ্গে বলেছেন, কে কী দিয়েছেন জানি না। আমি সবার কথার জবাব দিতে পারব না। চিঠির ডকুমেন্ট আমার কাছে নেই, জানি না।

আরও পড়ুন: Narada Scam:স্বাস্থ্যের কারণ দেখিয়ে বাড়ির কাছাকাছি হাজিরার জন্য আবেদন, সিবিআই-কে পাল্টা চিঠি ম্যাথুর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget