এক্সপ্লোর

ED: উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লক্ষ টাকার উৎস কী? ব্য়বসায়ীকে জিজ্ঞাসাবাদ ইডির

বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারকাণ্ডে, দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিলেন, ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল। ৬ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।

নয়াদিল্লি: উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লক্ষ টাকার উৎস কী? এগুলি কি কয়লা পাচারকাণ্ডের (Cow Smuggling Case) টাকা? সেই টাকা দিয়েই কি কেনা হয়েছিল গেস্ট হাউস? বালিগঞ্জে টাকা উদ্ধারকাণ্ডে দিল্লিতে (Delhi) সদর দফতরে ব্য়বসায়ী মনজিৎ সিংহ গ্রেওয়ালকে (Manjit Singh Grewal) জিজ্ঞাসাবাদ করল ইডি (ED)।

ব্য়বসায়ীকে জিজ্ঞাসাবাদ ইডির: বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারকাণ্ডে, দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিলেন, ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল। ৬ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। গত বুধবার, অর্থাৎ, ৮ তারিখ, বালিগঞ্জের গড়চায় নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের ডিরেক্টর বিক্রম শিকারিয়ার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।                               

সূত্রের দাবি, বিক্রম শিকারিয়াকে জিজ্ঞাসাবাদ করে, উঠে আসে, তৃণমূল নেতা ও ব্যবসায়ী মনজিত সিং গ্রেওয়ালের নাম। ইডির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অত্যন্ত প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তিত্ব, কয়লা পাচারের টাকা, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী, মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টি ভাইয়ের মাধ্যমে পাচারের চেষ্টা করছিলেন। শরৎ বোস রোডে মনজিৎ সিং গ্রেওয়ালের ধাবার পিছনেই সালাসার গেস্ট হাউস। যা কেনা নিয়ে বিতর্ক।                                                                                      

ইডির দাবি, সালাসার গেস্ট হাউসের বাজারদর ছিল ১২ কোটি টাকার বেশি। কিন্তু, ডিডে দেখানো হয়, গেস্ট হাউস কেনা হয়েছে ৩ কোটি টাকায়। বাকি ৯ কোটির লেনদেন হয় নগদে। এদিন এসব নিয়েই ব্য়বসায়ীকে প্রশ্ন করেন ইডির আধিকারিকরা। উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লক্ষ টাকার উৎস কী? এগুলি কি কয়লা পাচারকাণ্ডের টাকা? সেই টাকা দিয়েই কি কেনা হয়েছিল গেস্ট হাউস? গজরাজ গ্রুপের সঙ্গে মনজিতের কী সম্পর্ক? নেপথ্যে কোনও প্রভাবশালীর যোগ আছে? সূত্রের খবর, ব্য়বসায়ীর কাছে জানতে চান ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, টাকা উদ্ধারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের জন্য় ডাকা হতে পারে, ব্য়বসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালকে (Manjit Singh Grewal)।                

আরও পড়ুন: Mamata Banerjee: বিবিসি-র অফিসে আয়কর হানা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব মমতা


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget