এক্সপ্লোর

Mamata Banerjee: বিবিসি-র অফিসে আয়কর হানা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব মমতা

BBC Office IT Raid: বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে দ্বিতীয় দিনেও চলেছে আয়কর তল্লাশি। যদিও একে সমীক্ষার কাজ বলে দাবি করেছে আয়কর দফতর।

কলকাতা: বিবিসি-র অফিসে আয়কর হানা (IT Raid), রাজনৈতিক প্রতিহিংসায় হেনস্থা করার চেষ্টার অভিযোগ মমতার। এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোনও অনৈতিক বিষয় থাকলে আইনি নোটিস পাঠানো যেত। নিদেন পক্ষে মৌখিকভাবে কথা বলাও যেতে পারত। কীভাবে মীমাংসা করা যায় সেবিষয়ে দেখা যেতে পারত। আমি কোনও অনৈতিক বিষয়কে সমর্থন করছি না। তবে এটা কাম্য নয়, খুবই দুর্ভাগ্যজনক বিষয়। রাজনৈতিক প্রতিহিংসায় হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে।''

দ্বিতীয় দিনেও জারি তল্লাশি: বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে দ্বিতীয় দিনেও চলেছে আয়কর তল্লাশি। যদিও একে সমীক্ষার কাজ বলে দাবি করেছে আয়কর দফতর। মোদির তথ্যচিত্র ঘিরে বিজেপির আপত্তির মধ্যেই বিবিসি-র অফিসে আয়কর দফতরের এই অভিযান ঘিরে তোলপাড় হচ্ছে রাজনীতি। এই নিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্র। পাল্টা তোপ দেগেছে কংগ্রেস-সহ বিরোধীরা। ঘটনায় নিন্দা ও উদ্বেগ করেছে এডিটর্স গিল্ড ও এনবিডিএ। সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখছে ব্রিটেন সরকার। বিষয়টি অবগত বলে জানিয়ে মার্কিন প্রশাসনের মুখপাত্র নেড প্রাইসের তাৎপর্যপূর্ণ মন্তব্য, তারা বিশ্বজুড়ে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পক্ষে।

মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া: এই ঘটনায় প্রতিক্রিয়া জানালো মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের মুখপাত্র নেড প্রাইস- (Ned Price) সাংবাদিক সম্মেলনে বলেছেন, 'ভারতের কর কর্তৃপক্ষের তরফে বিবিসি-র অফিসে যে তল্লাশি চালানো হয়েছে তা আমরা জানি।' এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে মতপ্রকাশের স্বাধীনতার স্বপক্ষে সওয়াল করেছেন তিনি। নেড প্রাইস বলেন, 'সারা বিশ্বে মুক্ত সংবাদমাধ্য়মের গুরুত্বকে সমর্থন করি আমরা। মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার সারা বিশ্বে গণতন্ত্রকে শক্তিশালী করতে নিজেদের ভূমিকা রাখে। এগুলি আমেরিকার গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এগুলি ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।'

NBDA-এর প্রেস বিজ্ঞপ্তি:
এই ঘটনার নিন্দা করে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে NBDA. সেখানে NBDA-এর পক্ষ থেকে জানানো হয়েছে কোনও সংগঠন বা সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু, কোনও সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা বা সংবাদ সংস্থা ও সাংবাদিকদের ভয় দেখানোর ঘটনার নিন্দা করা হয়েছে NBDA-এর তরফে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এমন ঘটনা গণতন্ত্রের প্রক্রিয়াকেও ব্যাহত করে বলে জানানো হয়েছে। এই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে এডিটর্স গিল্ড। সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখছে ব্রিটেন সরকার। 

আরও পড়ুন: NBDA on IT Raid: BBC অফিসে আয়কর হানা! তীব্র নিন্দা সংবাদমাধ্যম সংগঠনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget