এক্সপ্লোর

JU Student Death: সত্যিই কি শ্রীনগরে গিয়েছিলেন? জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে কী বললেন ছাত্রনেতা?

JU যাদবপুর থানার পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির তলব করে অরিত্র মজুমদারকে।

কলকাতা: সত্যিই কি শ্রীনগরে (Srinagar) গিয়েছিলেন অরিত্র? বোর্ডিং পাস জমা রাখল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অভ্যন্তরীণ তদন্ত কমিটি। 'হস্টেলে র‍্যাগিং হয় জেনেও কর্তৃপক্ষকে জানাননি কেন?'। তদন্ত কমিটির প্রশ্নের মুখে যাদবপুরের ডিএসএফ ছাত্রনেতা (DSF Leader)। '১০ তারিখ যদি শ্রীনগরে যান তবে ১১ তারিখ  বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে সই কেন?' ছাত্রনেতা অরিত্রকে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির। 'একসঙ্গে ৩দিনের সই করতে গিয়ে ভুল করেছি। ৯ অগাস্ট রাতে হস্টেলে যাইনি, বন্ধুর মেসে ছিলাম'। তদন্ত কমিটিকে জানালেন ছাত্রনেতা অরিত্র মজুমদার। 

অরিত্র মজুমদারকে তলব: যাদবপুর থানার পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির তলব করে অরিত্র মজুমদারকে। আজ সকাল সাড়ে ১১ টায় অরিত্র মজুমদার ওরফে আলুকে তলব করে তদন্ত কমিটি। ৯ তারিখ রাতে তিনি কি হস্টেলে ছিলেন? ঘটনার সঙ্গে তাঁর কি কোনও যোগ ছিল? অরিত্রর কাছ থেকে এইসব বয়ান নেয় অভ্যন্তরীণ তদন্ত কমিটি। গতকালই সন্ধেয় যাদবপুর থানায় হাজিরা দিতে যান DSF-এর প্রভাবশালী নেতা ও বিশ্ববিদ্যালয়েরই সিভিল ইঞ্জিনিয়ারিং-এর গবেষণারত পড়ুয়া অরিত্র মজুমদার। গভীর রাত পর্যন্ত যাদবপুর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

হস্টেলে র‍্যাগিং হয় জেনেও কর্তৃপক্ষকে জানাননি কেন? ১১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ে না গিয়েও কীভাবে ল্যাব-রেজিস্ট্রারে সই করলেন? যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির এমনই একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েন ছাত্রনেতা অরিত্র মজুমদার।ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বা DSF-এর প্রভাবশালী নেতা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ ফেটসু-র সদ্য় প্রাক্তন চেয়ারম্য়ান অরিত্র মজুমদারকে ডেকে বুধবার ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। 

 সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র-মৃত্য়ুর পর সোশাল মিডিয়ায় একটি চ্যাট ভাইরাল হয়। যেখানে ছাত্রটি পড়ে যাওয়ার পর নির্দিষ্ট কয়েকজনকে বাঁচাতে জিবি মিটিং ডাকার উল্লেখ ছিল। ভাইরাল হওয়া ওই চ্য়াটে অরিত্র মজুমদার ওরফে আলু-র নামের উল্লেখ ছিল। এর পর থেকেই অরিত্রর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

এই প্রেক্ষাপটে, পড়ুয়া মৃত্যুর ১২ দিনের মাথায় মঙ্গলবার প্রকাশ্য়ে আসেন তিনি। ফেসবুকে দীর্ঘ পোস্টও করেন। ফেসবুক পোস্টে এই ছাত্র নেতা দাবি করেন, ৯ আগস্ট রাতে তিনি যাদবপুরের মেন হস্টেলে ঢোকেননি। ১০ আগস্ট, বৃহস্পতিবার, তিনি রাজধানী এক্সপ্রেসে নয়াদিল্লির উদ্দেশ‍্যে রওনা হয়েছিলেন। সেখান থেকে পরের দিন শ্রীনগরগামী ফ্লাইট ধরেন। কিন্তু, অরিত্র মজুমদার ১০ অগাস্ট কলকাতা ছাড়ার কথা বললেও, SFI এই রেজিস্টার কপির ছবি সামনে এনে দাবি করেছে, ১১ তারিখও ল্যাবে উপস্থিত ছিলেন অরিত্র। তবে রেজিস্টারে সই-এর অসঙ্গতি থাকায় একাধিক প্রশ্নবানের মুখে পড়তে হয় তাঁকে। তাঁর দাবি, ৯ অগাস্ট রাতে হস্টেলে যাইনি, বন্ধুর মেসে ছিলেন। যদিও এদিন জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অরিত্র। বলেন, 'তদন্ত চলছে, তাই কিছু বলতে চাইছি না'।

আরও পড়ুন: Dengue Death: চিকিৎসার গাফিলতিতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget