এক্সপ্লোর

Anubrata Mondal: কোথায় দাঁড়াবে অনুব্রতর কনভয়? জানিয়েছিলেন জেলের এক আধিকারিক! বিস্ফোরক ইডি

Cow Smuggling Case: শক্তিগড়ে অনুব্রতর টেবিলে দেখা গিয়েছিল তুফান ও কৃপাময়কে। তাহলে কি অনুব্রতই খবর পাঠিয়েছিলেন তুফান, কৃপাময়ের কাছে? খতিয়ে দেখছে ইডি। 

কলকাতা: অনুব্রতর (Anubrata Mondal) বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। চার্জশিটে ইডি দাবি করেছে, ‘শক্তিগড়ে কোথায় দাঁড়াবে অনুব্রতর কনভয়, কোন দোকানে ব্রেকফাস্ট, আগেই জানিয়ে দিয়েছিলেন জেলের এক আধিকারিক! সুকন্যার গাড়িচালক তুফান মিদ্দা ও তৃণমূল নেতা কৃপাময় ঘোষকে জানিয়েছিলেন জেলের ওই আধিকারিক।’ চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। শক্তিগড়ে অনুব্রতর টেবিলে দেখা গিয়েছিল তুফান ও কৃপাময়কে। তাহলে কি অনুব্রতই খবর পাঠিয়েছিলেন তুফান, কৃপাময়ের কাছে? খতিয়ে দেখছে ইডি। 

কী ঘটেছিল? 

গরু পাচার মামলায়, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার দিনই বিতর্ক তৈরি হয়েছিল। আসানসোল জেল থেকে কলকাতায় আসার পথে,শক্তিগড়ের একটি হোটেলে ব্রেকফাস্ট সারেন অনুব্রত মণ্ডল। ব্রেকফাস্ট টেবিলে তাঁর সঙ্গে দেখা যায় তিনজনকে। তাঁদের একজন, কৃপাময় ঘোষ। বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের নেতা। কৃপাময়ের উল্টোদিকে যিনি বসে ছিলেন, তিনি হলেন, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যা।                            

চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির:এতেই প্রশ্ন উঠতে শুরু করে,এঁরা কী করে পুলিশের জিম্মায় থাকা অনুব্রত মণ্ডলের কাছাকাছি গেলেন?পুলিশই বা অনুমতি দিল কী করে?এবার, চার্জশিটে এটাকেই হাতিয়ার করল ED। চার্জশিটে বিস্ফোরক দাবি করে বলা হয়েছে, সুকন্যা মণ্ডলের গাড়িচালক তুফান মিদ্দা বয়ানে বলেছেন যে, আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে যখন কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তৃণমূল নেতা কৃপাময় ঘোষের সঙ্গে তুফান মিদ্দা শক্তিগড়ে গেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক করার জন্য। অনুব্রত মণ্ডলের কনভয় শক্তিগড়ে দাঁড়াবে বলে একজন জেলারের থেকে জেনেছিলেন কৃপাময় ঘোষ।

অনুব্রত মণ্ডলের সঙ্গে গরুপাচারকারীরা তাঁর ফোনের মাধ্যমেই কথা বলত। গরুপাচার মামলায় চার্জশিটে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি উল্লেখ করল ইডি। সূত্রের খবর, মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে সায়গল দাবি করে, একাধিক তৃণমূল বিধায়ক, নেতা, এমনকী পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ফোন করতেন। ইডি সূত্রের খবর, চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়েছে সায়গল ও গরু পাচারকারীদের সঙ্গে কথোপকথনের কল রেকর্ড। চার্জশিটে সায়গল হোসেনের দুটি ফোন নম্বরের পাশপাশি গরুপাচারকারীদের দুটি ফোন নম্বরের উল্লেখ করে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Do You Know: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Suvendu Adhikari-NCPI Meet: মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget