এক্সপ্লোর

Samaresh Majumdar Profile: 'দৌড়' থামল! সমরেশ-প্রয়াণে সাহিত্যের আকাশে খসে পড়ল 'কালপুরুষ'

Samaresh Majumdar Demise: ৭৯ বছর বয়সে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সমরেশ মজুমদার।

কলকাতা: সন্ধে হব হব। কলকাতার আকাশে তখনও আলোর রেশ রয়ে গিয়েছে। এমনই এক সন্ধ্যায় দৌড় থামালেন গর্ভধারিনীর স্রষ্টা। বাংলা সাহিত্যের জগতে যেন ঝুপ করে নেমে গেল গাঢ় অন্ধকার। সোমবার সমরেশ মজুমদারের প্রয়াণে বাংলা সাহিত্যের আকাশ থেকে যেন খসে পড়ল গোটা 'কালপুরুষ'।

জন্ম চল্লিশের দশকের প্রথম দিকে। তখনও ভারত ইংরেজদের অধীনে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্ম। চাবাগানের সাহচর্যে কেটেছে তাঁর শৈশব-কৈশোর। সেখানেই জলপাইগুড়ি জেলা স্কুলে পড়াশোনা। তারপর সোজা কলকাতায়। ১৯৬০ সালে কলকাতায় আসেন সমরেশ মজুমদার। স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। 

তারপর থেকে আজীবন কলকাতায় থাকলেও উত্তরবঙ্গের সঙ্গে তাঁর নাড়ির টান ছিল সারাজীবন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানাচ্ছেন সমরেশ মজুমদার একদম প্রথম দিকে নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। অন্য অনেক দিকেও ঝোঁক ছিল। সেইভাবেই একদিন দেশ পত্রিকায় একটি গল্প লিখে ফেলেন। তারপর সাগরময় ঘোষ উপন্যাস লিখতে বলেন সমরেশকে। তারপর সমরেশ মজুমদারের কলমে সৃষ্টি হল 'দৌড়'। দেশ পত্রিকায় প্রকাশিত হল তাঁর প্রথম উপন্যাস। তারপর থেকেই তাঁর কলম দৌড়ে গিয়েছে ক্রমাগত।

শিশু-কৈশোর উপন্যাস থেকে বড়দের উপন্যাস। সবেতেই সাবলীল তিনি। গোয়েন্দা চরিত্র অর্জুনের স্রষ্টা করেছিলেন সমরেশ মজুমদার। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িকে তিনি কতটা ভালবাসতেন সেই পরিচয় পাওয়া যায় অর্জুন চরিত্রটাতেও। কিশোর-সাহিত্যের এই গোয়েন্দার চরিত্রের বাড়ি ছিল জলপাইগুড়ি। 
একাধিক উপন্যাসের জন্য অমর হয়ে থাকবেন সমরেশ মজুমদার। সেই তালিকায় রয়েছে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস। রয়েছে গর্ভধারিণী, সাতকাহন, তেরো পার্বণ। 'দেশ' পত্রিকায় প্রকাশিত হওয়া মাত্র সাড়া ফেলে 'উত্তরাধিকার'। তাঁর উপন্যাস বুনো হাঁসের পালক এবং কালবেলা উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাও।

অজস্র পুরস্কার:
সমরেশ মজুমদারের সাহিত্যসৃষ্টি পুরস্কার দিয়ে মাপা যায় না। কিন্তু তাঁকে জানতে গেলে পুরস্কারের কথা বাদ দেওয়া অসম্ভব। ১৯৮৪ সালে 'কালবেলা' উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান লেখক। তারও আগে ১৯৮২ সালে আনন্দ পুরস্কার পান সমরেশ মজুমদার। ২০১৮ সালে সেরা বাঙালির সম্মান দিয়ে তাঁকে সম্মানিত করেছিল এবিপি আনন্দ।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। দিন দশেক আগে গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত থামল তাঁর লেখনী। ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সমরেশ মজুমদার।

আরও পড়ুন: গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget