এক্সপ্লোর

Bayron Biswas: শপথগ্রহণে কেন দেরি? বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা বায়রন বিশ্বাসের

Sagardighi By Poll 2023: সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচনে ফল ঘোষণার পর দশদিন পেরিয়েছে। বায়রন বিশ্বাসের জয়ের মধ্য়ে দিয়ে, বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস।

কলকাতা: সাগরদিঘি (Sagardighi) বিধানসভা উপনির্বাচনের (Assembly By Poll 2023) ফল ঘোষণার ৯ দিন পরও, বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি জয়ী কংগ্রেস প্রার্থী। কেন দেরি? জানতে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন বায়রন বিশ্বাস  (Bayron Biswas)। রাজ্যপাল দিন ঠিক করবেন। জানালেন অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী। বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তাঁর সঙ্গে সাক্ষাতের পর জানালেন অধীর চৌধুরী (Adhir Chowdury)।

কবে শপথগ্রহণ? সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচনে ফল ঘোষণার পর দশদিন পেরিয়েছে। বায়রন বিশ্বাসের জয়ের মধ্য়ে দিয়ে, বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। কিন্তু, বিধায়ক হিসেবে এখনও শপথ নিতে পারেননি কংগ্রেসের জয়ী প্রার্থী। আর তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। সাধারণত বিধানসভায় অধিবেশন চলাকালীন, জয়ী প্রার্থীদের শপথের আয়োজন করা হয়। এখন বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। কিন্তু, বায়রন বিশ্বাসের শপথ হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলেছে কংগ্রেস।                                                   

শনিবার সাগরদিঘির জয়ী প্রার্থীকে নিয়ে বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেন, কংগ্রেস নেতা অসিত মিত্র এবং নেপাল মাহাতো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, জয়ী প্রার্থী কবে শপথ নেবেন, তা ঠিক করেন রাজ্যপাল। রাজভবনের তরফ থেকে এখনও সেরকম কোনও বার্তা আসেনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজ্যপাল চূড়ান্ত করেন, তার তরফ থেকে নোটিস এলেই আমরা বিষয়টি দেখে নেব।’’ অন্যদিকে পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, বায়রন বিশ্বাসের শপথ গ্রহণের দিন চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে, রাজভবনের কাছে আর্জি জানানো হয়েছে।পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “রাজভবনে একটা কাগজ পাঠাতে হয়, সেটা পাঠিয়েছি, রাজভবন ঠিক করবে কবে শপথগ্রহণ হবে, এতে কোনও বিতর্ক নেই।’’

রাজ্য সরকার, রাজ্যপালের দিকে বল ঠেলে দিতেই, এদিন বিকেলে জয়ী প্রার্থীকে নিয়ে রাজভবনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।  তিনি বলেন, “পার্লামেন্টের ক্ষেত্রে উপনির্বাচন হলে, স্পিকার সঙ্গে সঙ্গে শপথ করিয়ে দেন, কিন্তু এক্ষেত্রে কেন জটিতলা তৈরি হয়েছে, তা জানা নেই। অদ্ভুত লাগছে। রাজ্যপাল শুনেছেন, তারপর দ্রুত বিষযটি দেখার জন্য নিজের অফিসকে  জানিয়েছেন।’’                                

আরও পড়ুন: Job Seekers Agitation: হামাগুড়ি দিয়ে, দণ্ডি কেটে প্রতিবাদ, চাকরির দাবিতে পথে চাকরিপ্রার্থীরা

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget