এক্সপ্লোর

Howrah News:বিবাহবিচ্ছেদের মামলার মধ্যেই স্ত্রীকে খুনের অভিযোগ, ডোমজুড়ে গ্রেফতার স্বামী

Domjur Murder:বিবাহবিচ্ছেদের মামলা চলছিল, তার মধ্যেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গত কাল অর্থাৎ রবিবার রাতে ডোমজুড়ে ঝালোয়ারবাড় এলাকায় ঘটনাটি ঘটে।

সুনীত হালদার, হাওড়া: বিবাহবিচ্ছেদের (Divorce Case) মামলা চলছিল, তার মধ্যেই স্ত্রীকে (Domjur Wife Murder) খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গত কাল অর্থাৎ রবিবার রাতে ডোমজুড়ে ঝালোয়ারবাড় এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। 

কী জানা গেল?
তদন্তে নেমে পুলিশ জেনেছে, বছর দেড়েক আগে ডোমজুড়ের শলপ হাজরা পাড়ার বাসিন্দা অনুশ্রী হাজরার সঙ্গে পাশের পাড়ার চন্দন মাঝির বিয়ে হয়। তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় অনুশ্রী ও চন্দনের। অনুশ্রী নাচ করতে ভালোবাসতেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সে কথা জানতেনও বলে দাবি তরুণীর পরিবারের। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে নৃত্যানুষ্ঠান করতে বাধা দেওয়া হত। এমনকি এ জন্য বেধড়ক মারধরও করা হয়েছে অনুশ্রীকে, অভিযোগ আরও। নির্যাতন সহ্য না করতে পেরে মাস ছয়েক আগে তিন বাপের বাড়িতে ফিরে এসেছিলেন, জানাচ্ছেন পরিজনেরা। সেখান থেকেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি শুরু করেন। পাশাপাশি, ছোটদের নাচও শেখাতেন। গত শনিবার তাঁর জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে অনুষ্ঠান করতেই বাড়িতে আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করেছিলেন। কেক এবং বিরিয়ানির ব্যবস্থাও করা হয়। এর মধ্যেই খুনের ঘটনা। 

কী ঘটেছিল?
পরিবারের লোকজন জানাচ্ছেন, বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য অনুশ্রী সাইকেল নিয়ে বের হন। গত কাল রাত আটটা নাগাদ মায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। বাড়িতে ফিরছেন বলে জানান। এর পরই ঝালুয়ারবাড় এলাকায় নির্জন এবং অন্ধকার রাস্তায় মাথায় ধারাল অস্ত্রের কোপে খুন হন অনুশ্রী, এমনই অনুমান পুলিশের। তাঁর রক্তাক্ত দেহ পড়েছিল একসরা রোডে। চোখ বাধা ছিল। দেহের পাশে পড়েছিল একটি ভ্যানিটি ব্যাগ। সেই ব্যাগে পাওয়া আধার কার্ড থেকে মৃতার পরিচয় পায় পুলিশ। ডোমজুড় থানার পুলিশ মৃতার পরিবারকে ফোন করে থানায় ডাকে। সেখানে গিয়েই মর্মান্তিক পরিণতির কথা জানতে পারেন অনুশ্রীর পরিজনেরা। তদন্তে নেমে পুলিশ তাঁর স্বামী চন্দন মাঝিকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় চন্দন তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে পুলিশ। তাঁকে আজ হাওড়া আদালতে তোলার কথা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহবিচ্ছেদ মামলা তুলে নেওয়ার জন্য স্ত্রীর সঙ্গে চন্দনের ঝামেলা চলছিল। তাঁকে তিনি সন্দেহ করতেন। এর জেরেই খুন।

আরও পড়ুন:দত্তপুকুরে ফ্য়াক্টরিতে গবেষণাগারের মতো অত্যাধুনিক মেশিন থেকে শিল্ড লাগানো হেলমেট ! পরতে পরতে রহস্য

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget