South 24 Pargana News: প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন, পলাতক স্বামী
আহত এক পুলিশ কর্মী। মৃতের নাম মরিয়ম বিবি। স্থানীয় সূত্রে খবর, ১৫ বছর আগে মরিয়মের বিয়ে হয় আরশাদ আলি মোল্লার সঙ্গে।

দক্ষিণ ২৪ পরগনা: ত্রিকোণ প্রেমের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটে ধুন্ধুমার। মৃতদেহ ঘিরে পুলিশের সঙ্গে মৃতার পরিবারের খণ্ডযুদ্ধ। আহত এক পুলিশ কর্মী। মৃতের নাম মরিয়ম বিবি। স্থানীয় সূত্রে খবর, ১৫ বছর আগে মরিয়মের বিয়ে হয় আরশাদ আলি মোল্লার সঙ্গে। অভিযোগ, প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর ওপর অত্যাচার চালাতেন আরশাদ। আজ সকালে মরিয়মকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। স্বামী পলাতক, প্রতিবেশী মহিলাকে আটক করেছে কাশীপুর থানার পুলিশ।
সম্প্রতি মালদায় স্বামীকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদায় (Malda)। ঘটনাটি ঘটেছিল ইংরেজবাজার থানার (English Bazar) মিলকি ফাঁড়ির কাউয়াখোন মোহনপুর (Mohanpur) এলাকায়। খুনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে মিলকি ফাঁড়ির পুলিশ।
অন্যদিকে প্রেমিককে চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের (Murder) ঘটনা ঘটে বাউরিয়ায়! প্রেমিকের মৃত্যুর খবর তাঁর স্ত্রীকে জানানোর পর মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই শ্রীঘরে (Police Custody)। হাওড়ায় (Howrah) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এক রহস্যজনক মৃত্যু নিয়ে। যদিও বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকলেও প্রেমিককে ঠেলে ফেলে খুনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রেমিকা। খুনের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া অভিযোগের জেরে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত প্রেমিকাকে। উলুবেড়িয়া (Uluberia) আদালতে তোলা হলে তাঁকে দু'দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাক্রম ঠিক কী? পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে শশীকান্ত মালিকের (৩২)। হাওড়ার রাণিহাটির এক সিংগিং বারে গান করতেন শশীকান্ত। সেখানে বার ডান্সারের কাজ করতেন অভিযুক্ত প্রেমিকা কেয়া সরকার ওরফে মিস টিনা। গত বছর দুয়েক হল বাউড়িয়ার বুড়িখালি এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন দু'জনে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মিস টিনা তাঁর স্বামীর সংসার ছেড়ে দশ বছরের মেয়েকে নিয়ে থাকতেন শশীকান্তের সঙ্গে। এদিকে, শশীকান্তের বাড়ি উলুবেড়িয়া। তাঁর স্ত্রী ও এক ছেলে ও মেয়ে রয়েছে।
Before You Go
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা





















