এক্সপ্লোর

Domjur ATM: শীতের রাতে শুনশান এলাকা, ATM ভেঙে টাকা লুটের চেষ্টা ডোমজুড়ে

Howrah Domjur ATM Broke: জানা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি এটিএম গ্যাস কাটার দিয়ে কাটা হয়। টাকা লুঠ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সুনীত হালদার, হাওড়া: তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই। আর শীতের এমন রাতে কোন প্রাণীই বা বাইরে থাকবে। সেই সুযোগই নিল দুষ্কৃতীরা। এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা চালায় তাঁরা। 

গতরাতে ঘটনাটি ঘটে ডোমজুর থানার অন্তর্গত শলপ বাজার এলাকায়। জানা যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি এটিএম গ্যাস কাটার দিয়ে কাটা হয়। টাকা লুঠ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সকাল থেকেই  এটিএম-এর শাটার বন্ধ ছিল। তখনই সন্দেহ হয় অনেকের। খবর দেওয়া হয় পুলিশে।

এরপর এটিএম-এর গেট খুলে দেখা যায় এ টি এম ভাঙা। ভিতরে পড়ে রয়েছে একটি গ্যাস কাটার। দুষ্কৃতী দের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি। উল্লেখ্য হাওড়ায় কয়েকমাস আগে লিলুয়া এলাকায় একটি এ টি এম লুঠের চেষ্টা হয়েছিল।

আরও পড়ুন, সপ্তাহের শুরুতেই ১২ ঠিকা শ্রমিককে ছাঁটাই, হলদিয়ার বেসরকারি সার প্রস্তুতকারী কারখানায় বিক্ষোভ

শুধু হাওড়ায় নয়, রাতের অন্ধকারে এটিএম (ATM) ভেঙে টাকা লুঠের চেষ্টা চলে উত্তরপাড়াতেও। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তরপাড়ায়।স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই এলাকায় চুরির ঘটনা বেড়েছে। তবে এটিএম ভেঙে টাকা লুঠের এমন চেষ্টা আগে সামনে আসেনি।

উত্তরপাড়ার (Uttarpara) বিপিএমবি সরণীর একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয় বলে জানা গিয়েছে। শনিবার সকালে ব্যাঙ্ক খুলতে গিয়ে তা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। তবে টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়া মাত্রই থানা থেকে পুলিশ গিয়ে পৌঁছয়। এটিএম সংস্থায় খবর দেওয়া হয়। তাদের লোকজন এসে এটিএম পরীক্ষা করে দেখেন।তাতে দেখা যায়, কিয়স্কের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটি উধাও হয়ে গিয়েছে। এটিএম সংস্থার কর্মী শুভময় বিশ্বাস বলেন, “দেখে মনে হচ্ছে, এটিএম ভাঙলেও, ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। টেকনিশিয়ান ডাকা হয়েছে। সংস্থার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।” চন্দননগর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget