এক্সপ্লোর

Weather Update: পুরোপুরি বিদায় নিচ্ছে শীত? দিনকয়েক পরেই বাড়বে তাপমাত্রা, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Winter Update: কয়েকদিন আগেই আবহাওয়াবিদেরা জানিয়েছিলেন, কলকাতায় ফের ১৪ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পশ্চিমবঙ্গে শীতের আমেজ দীর্ঘস্থায়ী, তাপমাত্রা আবার ১৪ ডিগ্রির নিচে।
  • আগামী ৩ দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস।
  • সপ্তাহজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
  • শীত বিদায় নেবে আগামী ২-৩ দিনের মধ্যেই।

কলকাতা: বাংলায় শীতের ইনিংস যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ফেব্রুয়ারির মাঝামাঝিতেই ফের পারদ পতন হয়েছে। সর্বত্র শুষ্ক আবহাওয়া এখন পশ্চিমবঙ্গ জুড়ে। আগামী কিছুদিনে অবশ্য আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলোর কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিনে আবহাওয়ার বড় কোনও সতর্কবার্তা নেই।

কয়েকদিন আগেই আবহাওয়াবিদেরা জানিয়েছিলেন, কলকাতায় ফের ১৪ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা। সেই মতোই কয়েকদিন উত্তুরে হাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা নেমেছে কলকাতার তাপমাত্রা। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। আজ আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২-৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আগামী ৭ দিন আবহাওয়ার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

তবে ২ থেকে ৩ দিন পরে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী ৩ দিনে ধীরে ধীরে কমবে শীতের আমেজ। অর্থাৎ ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে, আর ২ থেকে ৩ দিন এরকম আবহাওয়া থাকবে। অর্থাৎ শীতের আমেজ বজায় থাকবে আর দুই-তিনদিন। বাতাসে শিরশিরানি, কিছুটা পারদ পতন অনুভব করার সুযোগ থাকছে এই কয়েকদিনে। চলতি বছর ভালই ঠান্ডা পড়েছে পশ্চিমবঙ্গে। গত ২৪ জানুয়ারি শেষবার দেখা গিয়েছিল যে, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। এরপর গত পরশু প্রায় ১৪ দিন পর ফের তাপমাত্রা নেমেছিল ১৪- র কোঠায়। তা আজও অব্যাহত রয়েছে। ২৪ জানুয়ারির পর কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছিল। তবে গতকাল এবং আজ শীতের আমেজ কিছুটা অনুভূত হয়েছে। বেলা বাড়লে যদিও গরম বাড়ছে। সেই সময় সেভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে না। তবে গত ২ দিনে তাপমাত্রা ১৪- র কোঠায় যাওয়ার পর দেখা গিয়েছে তা স্বাভাবিকের থেকে আড়াই ডিগ্রি কম। জানুয়ারির ২৪ তারিখের পর ফের ফেব্রুয়ারির ৭ এবং ৮ তারিখে বেশ কিছুটা ঠান্ডা অনুভূত হয়েছে। ঠান্ডার আমেজ ফিরে এসেছে। তবে এই রকমের আবহাওয়া আর ২-৩ দিন বজায় থাকার আভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

 

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget