এক্সপ্লোর

Purulia: মাত্র ২৪ ঘণ্টায় খুনের কিনারা করল বলরামপুর থানার পুলিশ, ধৃত ২

Purulia: মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই খুনের কিনারায় বড়সড় সাফল্য পেল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গ্রামেরই ২ জনকে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করায় বড়সড় সাফল্য পেল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশে। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গ্রামেরই ২ জনকে। আজ, শনিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন পুলিশের হোম গার্ড কর্মী এবং অন্য জন তিলাই গ্রামের গৃহবধূ।

বৃহস্পতিবার রাতের ঘটনা। ওইদিন রাতে বলরামপুর থানার তিলাই গ্রামের বাসিন্দা দয়াল রাজোয়ার নিজের বাড়িতে খাওয়া দাওয়া সেরে বাড়ির বাইরে যান। রাত ১১ টা থেকে ১১.৩০ টার নাগাদ সময়ে দয়ালের বাড়িতে খবর যায় স্থানীয় ক্লাবের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দয়াল। খবর নিয়ে আসে সম্পর্কে তাঁর ভাইপো শুকদেব রাজোয়ার। দয়ালের ভাই ও বাড়ির অন্যান্য লোকজন এসে তাঁকে উদ্ধার করে। সেই সময় ভাই গনেশ রাজোয়ারকে দয়াল জানায়, তাঁকে গ্রামেরই বাসিন্দা মুক্তিপদ কুমার ও গ্রামের অপর বাসিন্দা দীনেশ রাজোয়ারের স্ত্রী কলাবতী রাজোয়ার মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এরপর দয়ালকে উদ্ধার করে বলরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে বলরামপুর থানায় মৃত দয়ালের ভাই গনেশ রাজোয়ার অভিযুক্ত ২ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর অভিযুক্ত দু'জনেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশের হোমগার্ড কর্মী সকালেই তার কর্মস্থল পুরুলিয়া শহরে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসে এসে হাজির হয়। তিনদিন আগে তিনি গ্রামের বাড়ি তিলাই গিয়েছিলেন। অন্য জন কলাবতী রাজোয়ার পুরুলিয়ার মফঃস্বল থানার অধীনে ঘঙ্গা গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। পুলিশ খবর পেয়ে তাদের দু'জনকেই গ্রেফতার করে। আজ শনিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। পুলিশি তৎপরতায় আশ্বস্ত মৃতের পরিবারের লোকজনও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget