এক্সপ্লোর

Woman Harassment: তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে, থানায় অভিযোগ করলে 'আরজি কর' হুমকি! আতঙ্কে পরিবার

North 24 Pargana News: তরুণীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী ওই দুই যুবক তরুণীকে নির্যাতন করেন, ধর্ষণ করেন । এই ঘটনা জানার পরেই পুলিশের দ্বারস্থ নয় পরিবার

কলকাতা: তরুণীকে ধর্ষণের অভিযোগ ২ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে । এখানেই শেষ নয়, ওই তরুণীর পরিবারের অভিযোগ, ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ জানানোর পরেই পরিস্থিতির অবনতি ঘটেছে । আর জি কর-কাণ্ডের আদলে খুনের হুমকি দিচ্ছে অভিযুক্তরা, এমনটাই দাবি করছে ওই তরুণীর পরিবার । এখানেই শেষ নয়, থানায় কথা অভিযোগ তুলে নিতেও নাকি লাগাতার চাপ দেওয়া হচ্ছে ওই তরুণীও তাঁর পরিবারকে । 

তরুণীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী ওই দুই যুবক তরুণীকে নির্যাতন করেন, ধর্ষণ করেন । এই ঘটনা জানার পরেই পুলিশের দ্বারস্থ নয় পরিবার । অভিযোগ পেয়ে, ঘটনায় এক অভিযুক্ত, সঞ্জয় দাসকে গ্রেফতার করেছে পুলিশ । তবে এখনও পলাতক আরেক অভিযুক্ত শুভ সাহা । তাকে গ্রেফতার করা যায়নি বলেই জানা যাচ্ছে । অন্যদিকে পরিবারের দাবি, পুলিশে অভিযোগ জানানোর পর থেকেই লাগাতার হুমকির শিকার হচ্ছেন তরুণী আর তাঁর পরিবার । অবস্থা এমনই যে গৃহবন্দী থাকতে বাধ্য হচ্ছেন তাঁরা । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ধর্ষিতা তরুণীর পরিবার । শুধু তাই নয়. তরুণীর পরিবারের অভিযোগ, ঘটনাটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধর কাছে গেলেও কোনোরকম সাহায্য পাওয়া যায়নি । অন্যদিকে, পুলিশ জানাচ্ছে, আরেক অভিযুক্ত, অর্থাৎ শুভ সাহা, সে নাকি ভিনরাজ্যে পালিয়েছে । 

এই ঘটনায় অভিযোগকারিণীর মা বলছেন, 'আমি পুলিশের দুয়ারে দুয়ারে যাচ্ছি, পুলিশ আমার কোনও কাজই করে দিচ্ছে না । পঞ্চায়েতে গিয়েছি, প্রধানের কাছে গিয়েছি, অন্যান্য সদস্যদের কাছে গিয়েছি । কেউ আমার কোনও কাজ করে দিচ্ছেন না । সবার পায়ে পড়েছি । থানায় গিয়েছি, বড়বাবু বলেছেন, 'দেখছি দেখছি', কিন্তু কিছু করছেন না । এর আগে আমার বাড়ির সামনে মদের বোতল নিয়ে ঘুরেছে । আমায় বারে বারে বলা হচ্ছে, কোথায় ঘুরেছে সঠিক জায়গা বলো । কিন্তু আমি ওভাবে কী করে বলব! পুলিশ বলছে, 'আমরা এভাবে গেলে, রেড করলে কিছু পাব না ।' বাইরে বের হতে পারছি না । আমায় তো কাজকর্ম করতে বেরোতেই হচ্ছে । মেয়েকে বাড়ির ভিতর রেখে তালা দিয়ে বেরোচ্ছি, ঘরে ফিরে তালা খুলছি । এতটাই আতঙ্কে রয়েছি । আমি এখন দোষীদের উপযুক্ত সাজা চাই কেবল ।'

ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ, তবে পরিবার বারে বারে পুলিশের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ।

 

 

 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget