এক্সপ্লোর

World Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিয়ে শিলিগুড়িতে সাইকেল র‍্যালি

Siliguri News : উন্নয়নের অজুহাতে মানুষ নিজেই ডেকে আনছে নিজের বিপদ ! এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সবচেয়ে আগে দরকার নিজেদের সচেতন হওয়ার।

সনৎ ঝা, দার্জিলিং : বিশ্ব পরিবেশ দিবসে (World Environment Day) সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়িতে আয়োজন করা হল সাইকেল র‍্যালির। সূচনা করলেন শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মেয়র গৌতম দেব। পরিবেশ রক্ষায় নতুন করে নেওয়া হল শপথ। উদ্যোক্তা শিলিগুড়ির পরিবেশবাদী সংগঠন 'উত্তরের পরিবেশ মঞ্চ'।

উষ্ণায়নের দাপটে এখন পাহাড়ের বুক থেকে গলছে বরফ (Ice Melting)। ক্রমশই পরিবেশকে গিলে খাচ্ছে কংক্রিটের জঙ্গল। উধাও হচ্ছে জঙ্গল, শুকিয়ে যাচ্ছে নদী। উন্নয়নের অজুহাতে মানুষ নিজেই ডেকে আনছে নিজের বিপদ ! এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সবচেয়ে আগে দরকার নিজেদের সচেতন হওয়ার। বিশ্ব পরিবেশ দিবসে সেই সচেতনতার বার্তা দিতেই এগিয়ে এল শিলিগুড়ির পরিবেশবাদী সংগঠন 'উত্তরের পরিবেশ মঞ্চ'। 
সকলের মধ্যে পরিবেশ বাঁচানোর তাগিদ উস্কে দিতে আয়োজন করা হল সাইকেল র‍্যালির (Cycle Rally)। পরিবেশবাদী সংগঠন 'উত্তরের পরিবেশ মঞ্চ'-র আহ্বায়ক উজ্জ্বল ঘোষ বলেছেন, 'উন্নয়নের অজুহাতে পরিবেশ বিপন্ন। গাছ কেটে আবাসন তৈরি হচ্ছে। জঙ্গল ধ্বংস হচ্ছে নদীর জলস্তর নেমে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে।'

রাজনীতির মঞ্চে দুই বিরুদ্ধ পক্ষ হলেও পরিবেশ বাঁচাতে পাশাপাশি ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে এই সাইকেল র‍্যালির সূচনা করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও পুরসভার মেয়র গৌতম দেব। বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, 'সত্যি পরিবেশ নিয়ে সচেতন হওয়া দরকার। যেভাবে জঙ্গলের কাছেই আবাসন তৈরি হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে আমি বিভিন্ন মন্ত্রকে চিঠি লিখেছি।' তৃণমূল নেতা ও শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেছেন, 'পরিবেশ বাঁচাতে সব রাজনৈতিক দলকে এক হওয়া দরকার।' সঙ্গী সাইকেল, মুখে পরিবেশ সচেতনতার বার্তা। শিলিগুড়ির লালমোহন মৌলিক ঘাট থেকে লাটাগুড়ি পর্যন্ত ঘোরেন সাইকেল আরোহীরা।

আরও পড়ুন- নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'

প্রসঙ্গত, ১৯৭২ সালে 'স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট'-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয়  'বিশ্ব পরিবেশ দিবস।' স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।' স্টকহোম কনফারেন্স থেকে 'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম' বা UNEP নামে একটি আন্তর্জাতিক মঞ্চও তৈরি করা হয়।

আরও পড়ুন- ট্রেন দুর্ঘটনায় CBI-সুপারিশ, 'বিজেপির কাছে পেগাসাস' সুর চড়ালেন মমতা, আরও খবর

সেরা শিরোনাম

Kolkata Metro: ব্যারাকপুর মেট্রো করিডরের পিঙ্ক লাইনে ছাড়পত্র কলকাতা পুরসভার, অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর
ব্যারাকপুর মেট্রো করিডরের পিঙ্ক লাইনে ছাড়পত্র কলকাতা পুরসভার, অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: '১০ অক্টোবরের মধ্যে সারিয়ে দেব', বর্ষায় বেহাল রাস্তা, বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১০ অক্টোবরের মধ্যে সারিয়ে দেব', বর্ষায় বেহাল রাস্তা, বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari On Mamata Banerjee: 'যান না নিজের বাড়িতে নিয়ে যাক', অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মমতাকে খোঁচা মুখ্য়মন্ত্রীর
'যান না নিজের বাড়িতে নিয়ে যাক', অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মমতাকে খোঁচা মুখ্য়মন্ত্রীর
Jadavpur University: যাদবপুর কাণ্ডে বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুর কাণ্ডে বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Arabul Islam: তৃণমূল-ISF হয়ে এবার 'ঋত তৃণমূল'-এ আরাবুল?
Falakata CPM News: ফালাকাটায় সিপিএমের পথসভায় হামলার অভিযোগ | BJP | ABP Ananda
Ritabrata Banerjee: TMC জমানায় তাজা নেতা, এখন 'ভাল ছেলে' আরাবুল! | Arabul Islam | ABP Ananda
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget