এক্সপ্লোর

Coochbehar: জমি বিবাদের জেরে বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবক, মাথাভাঙার ঘটনায় অনুমান পুলিশের

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সামিউলের কাছ থেকে একটি জমি কেনে তার প্রতিবেশী। সেই প্রতিবেশীর নাম আসারউদ্দিন মিঞাঁ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই জমি নিয়েই দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাড়ির সামনেই গুলিবিদ্ধ এক যুবক। কোচবিহারের মাথাভাঙার জোরপাটকি এলাকার ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি বিবাদের জেরে সামিউল মিঞাঁ নামে বছর পঁয়ত্রিশের ওই যুবককে গুলি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সামিউলের কাছ থেকে একটি জমি কেনে তার প্রতিবেশী। সেই প্রতিবেশীর নাম আসারউদ্দিন মিঞাঁ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই জমি নিয়েই দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। এরপর তাঁদের অভিযোগ, গতকাল সামিউল মিঞাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি চালায় আসারউদ্দিন মিঞাঁ। সামিউলের বুকে ও বুকের পাশে দুটি গুলি লাগে। এরপর আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁদেরও প্রাথমিকভাবে অনুমান, জমি নিয়ে ঝামেলার জেরেই এই ঘটনা। অভিযুক্ত আসারউদ্দিনের সন্ধান চলছে এখনও। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

কিছুদিন আগেই সম্পত্তি বিবাদের জেরে নিজের বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল সিভিক ভলান্টিয়ার সহ দুই দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল মালদা জেলার গাজোল থানার রানীগঞ্জ এলাকায়। মৃত গৃহবধূর নাম সুমিত্রা ঘোষ। তাঁর বয়স ছিল ঊনত্রিশ বছর। আক্রান্ত হয়েছিলেন ওই গৃহবধূর স্বামী রাজু ঘোষও। অভিযুক্তদের নাম উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষ। উজ্জ্বল ঘোষ গাজোল থানার সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত রয়েছেন। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমি জায়গা নিয়ে তাদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ লেগেই ছিল। এই নিয়ে একদিন রাতে ওই তিন পরিবারের বচসা বাধে। অভিযোগ, বচসা চলাকালীন বাঁশ দিয়ে দাদা রাজু ঘোষ ও বৌদি সুমিত্রা ঘোষকে বেধড়ক মারধরের করে সিভিক ভলান্টিয়ার উজ্জ্বল ঘোষ ও তার ভাই অমিত ঘোষ। আক্রান্তদের তড়িঘড়ি স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে যায় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget