এক্সপ্লোর

Adamas University: শিক্ষায় উৎকর্ষতাই লক্ষ্য, দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ ব্যবস্থা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে

Samit Ray: বিশ্ববিদ্যালয়ের পথচলার কথা বলতে গিয়ে একেবারে শুরুর দিকের স্মৃতিচারণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর সমিত রায়।

কলকাতা: ২০১৪ সালের পথচলা শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের। তারপর যতদিন গিয়েছে ক্রমশ ঊর্ধ্বগামী হয়েছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের নাম। শিক্ষাক্ষেত্রে আধুনিকতা,প্রযুক্তি এবং মেধার মেলবন্ধনের দৃষ্টান্ত রেখেছে এই বিশ্ববিদ্যালয়। লক্ষ্য থেকেছে উৎকর্ষতা এবং শিক্ষার মান। এই পথচলায় যেমন পড়ুয়া ও অভিভাবকদের অবদান রয়েছে। তেমনই বড়সড় অবদান রয়েছে প্রথিতযশা শিক্ষাব্রতীদের। এবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত স্বনামধন্য় অধ্যাপকদের সম্মানিত করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩১ মে, বুধবার ওবেরয় গ্র্যান্ডে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন অ্য়াডামাস বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং শিক্ষাদানের ক্ষেত্রে যাঁরা নেতৃত্ব দেন তাঁদের উত্তরীয় এবং চারাগাছ দিয়ে সম্মানিত করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের পথচলার কথা বলতে গিয়ে একেবারে শুরুর দিকের স্মৃতিচারণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর সমিত রায়। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি বলেন, '১৯৮৫ সালে প্রথম বলেছিলাম সরকারি চাকরির জন্য নির্দিষ্ট পদ্ধতিতে ট্রেনিং প্রয়োজন। এখন সেটা বোঝা যাচ্ছে।' অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে শুধু উচ্চশিক্ষাই নয়। UPSC, WBCS হওয়ার জন্য প্রস্তুতিও যাতে পড়ুয়ারা নিতে পারেন তা দেখা হয় বলে জানিয়েছেন তিনি। শিক্ষাক্ষেত্র নিয়ে কথা বলতে গিয়ে রাজস্থানের কোটার প্রসঙ্গ উঠে এসেছে  অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়ের কথায়। তিনি বলেন, 'রাজস্থানের কোটা নিয়ে এত ইতিহাস তৈরি হতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গে সেটা হবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও রাজ্য়কে শীর্ষে নিয়ে যেতে হবে।'

এদিনই অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় ঘোষণা করেন যে ১ জুন বৃহস্পতিবার থেকে অ্যাডামাস বিশ্ববিদ্যালের উপাচার্যে দায়িত্ব নিতে চলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস। 

ভাবনা রয়েছে দরিদ্র পড়ুয়াদের জন্য়ও:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া অংশের পড়ুয়ারা কতটা পড়তে পারবেন, তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। সেই বিষয়ে চ্যান্সেলর সমিত রায় জানিয়েছেন, দরিদ্র ও প্রতিভাবান পড়ুয়াদের জন্য স্কলারশিপ ও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, 'রাজ্যের যাঁরা সাংসদ রয়েছেন, তাঁদের আমি চিঠি লিখি যাতে তাঁরা একজন করে রেকমেন্ড করেন, সেই পড়ুয়ার দায়িত্ব অ্যাডামাস নেয়।'

রাইস অ্যাডামাস গ্রুপ উচ্চপদস্থ সরকারি চাকরির ট্রেনিং -এর ক্ষেত্রে বহু পুরনো নাম। সেটিকে আরও একধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়। রাজ্যের পড়ুয়ারা যাতে UPSC-ব়্যাঙ্ক করতে পারেন তার জন্য একটি ৪ বছরের কোর্স চালু হচ্ছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে। থাকবে হস্টেল ব্যবস্থা। এমন ভাবে কোর্সওয়ার্ক তৈরি হচ্ছে, তাতে চ্যান্সেলরের আশা আগামী ৫ বছরে রাজ্যে থেকে অনেকেই UPSC-তে সফল হতে পারবেন। ভারতের একাধিক রাজ্য থেকে পড়ুয়ারা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন বলেও জানিয়েছেন আচার্য সমিত রায়।

নজর খেলাধুলোতেও:
শুধু পড়াশোনাই নয়, খেলাধুলোতেও নজর দেয় এই বিশ্ববিদ্যালয়। খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় একাধিক ক্ষেত্রে ভাল ফলও করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই শিক্ষাক্ষেত্রে শুধু পড়াশোনা নয়, খেলার দিকেও নজর দেওয়া হয়ে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায়।

আরও পড়ুন: খোলার কথা বলেও অবস্থান বদল, গরমের ছুটি বাড়ল আরও, কবে খুলবে স্কুল জানুন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget