এক্সপ্লোর

Jobs And Recruitments: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দিচ্ছে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হবে? শূন্যপদ কত?

Airport Authority of India Recruitments 2024: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়সের সর্বোচ্চ সীমা ২৭ বছর। আবেদন জমা দেওয়া যাবে ১ মে পর্যন্ত।

Jobs And Recruitments: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) দিচ্ছে চাকরির (Jobs) সুযোগ। জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive) পদে নিয়োগ করতে চলেছে তারা। ভারত জুড়ে বিভিন্ন শাখায় হবে নিয়োগ। ইতিমধ্যেই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ৪৯০টি শূন্যপদ রয়েছে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া (Application Submission) শুরু হবে ২ এপ্রিল থেকে। আর আবেদন জমা দেওয়া যাবে ১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। তবে আবেদনকারীদের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। যাঁরা GATE-2024 দিয়েছেন (in the relevant subjects) এবং করেসপন্ডিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (Corresponding Engeneering Degree) রয়েছে অথবা এমসিএ (MCA) করেছেন, তাঁরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে যোগ দেওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন। 

কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন বিস্তারিত 
  • জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) - ৩
  • জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল) - ৯০
  • জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিকাল) - ১০৬
  • জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) - ২৭৮
  • জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) - ১৩ 

আবেদনকারীদের বয়সসীমা, সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত এই চাকরির জন্য আবেদন করা যাবে, দেখে নিন 

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়সের সর্বোচ্চ সীমা ২৭ বছর। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারীদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর। অন্যদিকে ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়সের সর্বোচ্চ সীমা ৩০ বছর। 

কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে

সাধারণ ভাবে আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, শিক্ষানবিশ (যাঁরা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সম্পূর্ণ করেছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে), মহিলা - এইসব আবেদনকারীদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি নেই। বিনামূল্যেই অর্থাৎ ফ্রি- তে আবেদন জানাতে পারবেন তাঁরা। এই ক্যাটেগরির আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget