এক্সপ্লোর

Job News: প্রোজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করছে আলিয়া বিশ্ববিদ্যালয়, কীভাবে আবেদন

Aliah University Recruitment 2024: প্রোজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করছে আলিয়া বিশ্ববিদ্যালয়। কীভাবে আবেদন করবেন?

কলকাতা: প্রোজেক্ট অ্যাসোসিয়েট (Project Associate) নিয়োগ করছে আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University Recruitment 2024)। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অধীনে এই নিয়োগ করা হচ্ছে। পদার্থবিদ্যা বিভাগে এই শূন্যপদটি রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারত সরকারের অর্থানুকূল্যে একটি বিশেষ গবেষণা প্রকল্প শুরু হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মেই এই নিয়োগ করা হচ্ছে। ৩০ জানুয়ারি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়‌‌। বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে আবদন করতে হবে বলে জানানো হয়েছে। নিয়োগটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক।

কতদিনের জন্য এই নিয়োগ?

১২ মাসের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে। চুক্তি সর্বোচ্চ তিন বছর স্থায়ী হতে পারে। প্রার্থীর কাজকর্মের মানের ভিত্তি করে চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। পুনরায় নিয়োগ হবে কি না তা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের সিদ্ধান্তের অধীনে থাকছে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

  • যেকোনও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ৫৫ শতাংশ মার্কস নিয়ে এমএসসি পাশ করতে হবে। 
  • কোনও প্রার্থীর নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আলাদা পড়াশোনা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন। এছাড়াও, ফরটান/পাইথন/সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি কোনও জাতীয় বা রাজ্যস্তরের পরীক্ষা যেমন নেট,সেট,গেট, জেস্ট পাশ করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে পারবে। এই বয়সসীমা অসংরক্ষিতদের জন্য। এসসি, এসটি, ওবিসিরা সংরক্ষণের ভিত্তিতে বয়সের উপর ছাড় পাবেন। 

কীভাবে আবেদন ?

এই নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে হলে নিজের একটি সিভি পাঠাতে হবে প্রকল্পটির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডাঃ মহম্মদ আবদুনের খানের মেল আইডিতে। সাবজেক্টে প্রোজেক্ট অ্যাসোসিয়েটের জন্য আবেদন করা হচ্ছে - কথাটার উল্লেখ থাকতে হবে। সিভিতে নিজের বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কোনও পূর্ব অভিজ্ঞতা থাকলে তার উল্লেখ করা চাই।

নির্বাচিত প্রার্থীদের মেল করে জানানো হবে। এর পর তাদের ওয়াক ইন ইনটারভিউতে ডাকা হবে।  সেখানে নিজের ব্যক্তিগত নথির হার্ড কপি নিয়ে হাজির থাকতে হবে। 

কীভাবে নির্বাচন করা হবে?

ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য আলায়া বিশ্ববিদ্যালয়ের সাইটে যেতে হবে। সেখানে ট্রেনিং ও প্লেসমেন্টে বিভাগে যেতে হবে। সেখানেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের যোগাযোগের তথ্য রয়েছে‌। আবেদনে কোনও অসুবিধা হলে তার সঙ্গে যোগাযোগ করা যাবে।‌

আরও পড়ুন - Success Story: রিক্সা চালাতেন বাবা, ছোটবেলাতেই মাকে হারান ! অভাব পেরিয়েও UPSC জয়

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Success Story: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget