এক্সপ্লোর

Success Story: রিক্সা চালাতেন বাবা, ছোটবেলাতেই মাকে হারান ! অভাব পেরিয়েও UPSC জয়

IAS Govind Jaiswal: বাবা রিক্সা চালাতেন, মাকে হারান অল্প বয়সেই। তবুও লক্ষ্যচ্যুত হননি গোবিন্দ। লড়ে গিয়েছেন। পাশে ছিলেন বাবা। কীভাবে প্রথমবারেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন গোবিন্দ জয়সওয়াল ?

Success Story: দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত লড়াই, কত সংগ্রাম, কত পরিশ্রম করতে হয়, বহু সফল পরীক্ষার্থী তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবেই একেবারে শূন্য থেকে শুরু করে দেশের অন্যতম সফল আইএএস (IAS Success Story) হয়ে উঠেছেন আরেক তরুণ। গোবিন্দ জয়সওয়াল (Govind Jaiswal)। অপমান, বিদ্রুপ সহ্য করে, চরম দারিদ্র্যের জ্বালা পেরিয়েও নিজের লক্ষ্যে অবিচল থেকে UPSC জয় করেছেন গোবিন্দ জয়সওয়াল।

ছোটবেলা থেকে গোবিন্দের স্বপ্ন ছিল IAS অফিসার হওয়ার। বারাণসীতে বড় হয়ে ওঠা গোবিন্দের বাবা ছিলেন সামান্য একজন রিক্সাচালক। সেই পরিবারে এত বড় স্বপ্ন দেখার দুঃসাহস দেখিয়েছিলেন গোবিন্দ। রিক্সা চালিয়ে কঠোর পরিশ্রম করে গোবিন্দের (Govind Jaiswal) বাবা কোনওক্রমে ৩৫টি রিক্সা কিনতে পেরেছিলেন। অভাব ছিল, দারিদ্র্য ছিল, কিন্তু তারপরেও কোনওভাবে ঠিকঠাকই চলছিল সব। কিন্তু হঠাৎ করেই তাঁর মা অসুস্থ হয়ে পড়েন। মায়ের চিকিৎসার জন্য বাধ্য হয়ে ২০টি রিক্সা বিক্রি করে দিতে হয় গোবিন্দের বাবাকে। কিন্তু তাতেও লাভ হয়নি। মাকে বাঁচানো যায়নি। ১৯৯৫ সালেই মাকে হারান গোবিন্দ।

তারপর শুরু হয় অন্য এক লড়াই (IAS Success Story)। মায়ের অবর্তমানে গোবিন্দের বাবা লড়াই চালিয়ে যান। দিনাতিপাত করে পরিশ্রম করে রিক্সা চালিয়ে গোবিন্দের (Govind Jaiswal) পড়াশোনার খরচ বহন করতেন তিনি। ২০০৪-২০০৫ সালে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করে UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লিতে চলে যান গোবিন্দ। অনেক বড় স্বপ্ন ছিল তাঁর। আর সেই থেকেই শুরু হয়েছিল স্বপ্নের পিছনে ছুট। তাঁকে যে বড় হতেই হবে।

তাঁর বাবাই ছিলেন গোবিন্দের কাছে রোল মডেল। শত কষ্ট সত্ত্বেও গোবিন্দের পড়াশোনা যাতে ঠিকভাবে চলে, সেই জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন। প্রয়োজনে পড়ার খরচ জোগাড় করার জন্য আরও ১৪টি রিক্সা বিক্রিও করে দিয়েছেন গোবিন্দের (Govind Jaiswal) বাবা। আর এদিকে গোবিন্দ কোনওদিকে চিন্তা না করে, রাত দিন পড়াশোনা চালিয়ে গিয়েছেন নিজের। তবে এই কষ্টের ফল মিলেছে।

২০০৬ সালে প্রথমবার পরীক্ষায় বসেই UPSC উত্তীর্ণ হন গোবিন্দ জয়সওয়াল। সারা দেশের মধ্যে ৪৮ র‍্যাঙ্ক অর্জন করেন গোবিন্দ।

তাঁর এই কঠোর পরিশ্রম এবং অনুপ্রেরণামূলক জীবনের উপর একটি ছবিও নির্মিত হয়েছে 'অব দিল্লি দূর নহি' নামে।

আরও পড়ুন: IAS Success Story: বাইশেই IAS চন্দ্রজ্যোতি, একবার পরীক্ষা দিয়েই

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget