এক্সপ্লোর

Canara Bank: স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ হবে কানারা ব্যাঙ্কে, কীভাবে আবেদন ? কী যোগ্যতা লাগবে ?

Canara Bank Recruitment: কানারা ব্যাঙ্ক চাইছে স্পেশালিস্ট অফিসার ক্যাডারের অধীনে মিডল ম্যানেজমেন্ট গ্রেড এমএমজিএস ২ এবং স্কেল ৩ অনুসারে কোম্পানি সেক্রেটারি (CS) পদের জন্য নিয়োগ করতে।

Job News: কয়েকদিন আগেই কানারা ব্যাঙ্কে ৩০০০ পদে শিক্ষানবিশ নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই আবেদনের রেজিস্ট্রেশন (Canara Bank Jobs) গতকালই বন্ধ হয়ে গিয়েছে। এবার এই একই ব্যাঙ্কে আবার নিয়োগ শুরু (Bank Jobs) হবে। এবার অল্পসংখ্যক পদে স্পেশালিস্ট অফিসার নেওয়া হবে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। কীভাবে আবেদন করবেন আর কী কী যোগ্যতা লাগবে দেখে নিন এক নজরে।

কানারা ব্যাঙ্ক চাইছে স্পেশালিস্ট অফিসার ক্যাডারের অধীনে মিডল ম্যানেজমেন্ট গ্রেড এমএমজিএস ২ এবং স্কেল ৩ অনুসারে কোম্পানি সেক্রেটারি (CS) পদের জন্য নিয়োগ করতে। তবে এই পদের জন্য মাত্র ৬টি শূন্যপদ রয়েছে কানারা ব্যাঙ্কে। অনলাইনে আবেদন করা যাবে এই পদের জন্য। মূলত এই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই এই আবেদন করতে হবে। আগামী ২০ অক্টোবরের মধ্যে কানারা ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসারের পদের জন্য আবেদন করে ফেলতে হবে।

কী কী শূন্যপদ আছে ? কানারা ব্যাঙ্কে প্রাথমিকভাবে তিনটি পদ আছে কোম্পানি সেক্রেটারি হিসেবে (এমএমজিএস ২) এবং বাকি তিনটি পদ আছে কোম্পানি সেক্রেটারি (এমএমজিএস ৩) হিসেবে। অর্থাৎ সব মিলিয়ে স্কেল ২ ও স্কেল ৩ ধরে মোট ৬টি শূন্যপদ আছে এই ব্যাঙ্কে।

যোগ্যতার কথা বলা আছে কানারা ব্যাঙ্কের নিয়োগের বিজ্ঞপ্তিতে। স্কেল ২ ও স্কেল ৩ উভয়ের জন্যই কোম্পানি সেক্রেটারি হিসেবে কানারা ব্যাঙ্কে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে। এই জন্য প্রার্থীর এলএলবি, সিএ বা আইসিডব্লিউএ ডিগ্রি থাকা আবশ্যক।

এমএমজিএস ২ স্কেলের জন্য প্রার্থীকে আইসিএসআই-এর তালিকাভুক্ত কোনও সংস্থার সেক্রেটারি হিসেবে ২ বছর ন্যূনতম কাজ করতে হবে এবং এমএস অফিসের দক্ষ হতে হবে। এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২৫ বছর থেকে ৩১ বছরের মধ্যে। আর অন্যদিকে এমএমজিএস ৩ স্কেলের জন্য প্রার্থীদের কোম্পানি সেক্রেটারি হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এক্ষেত্রেও প্রার্থীকে এমএস অফিসে দক্ষ হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২৮ বছর, সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৩৫ বছর। বয়সসীমার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থী এবং প্রাক্তন কর্মীদের জন্য ছাড় রয়েছে ৫ বছরের।

এমএমজিএস ২ পদের জন্য প্রার্থীকে কানারা ব্যাঙ্ক মাসিক ৬৪,৮২০ টাকা থেকে বেতন দেবে আর এমএমজিএস ৩ পদের জন্য প্রার্থীকে বেতন দেওয়া হবে ৮৫,৯২০ টাকা থেকে। অনলাইন টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে এই প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: Success Story: ১০ হাজার টাকায় ব্যবসা শুরু, আজ ৪১৫০ কোটির মালিক; অনুপ্রেরণা দেবে পদ্মশ্রী-প্রাপক শশী সোনির কাহিনি

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget